Hidden Stories (বাংলা)

তারকেশ্বর থেকে রেড রোড—৮২০ কোটি টাকার প্রকল্প ও একাধিক ঘোষণার ইঙ্গিত মোদির সফরে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল নিয়ে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে দেওয়া শুভেচ্ছা বার্তায় বাংলার ঐতিহ্য, ইতিহাস ও জাতীয় জীবনে রাজ্যের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।[TECHTARANGA-POST:10110]প্রধানমন্ত্রী লেখেন, “এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার, অগণিত ভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অমূল্য অবদান। ২০২৬ সালে, আমরা ড. মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।” [TECHTARANGA-POST:10109]এদিকে, পশ্চিমবঙ্গ দিবসের আবহেই দু’দিনের সফরে শনিবার রাজ্যে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী। বিকেলে তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠক ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরদিন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিতেও উপস্থিত থাকবেন তিনি। এই সফরে রাজ্যের জন্য ৮২০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক পরিকাঠামো প্রকল্পের সূচনা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি প্রায় ৫৯০ কোটি টাকার রেল সংস্কার প্রকল্পের উদ্বোধনও হতে পারে। কৃষি, গ্রামোন্নয়ন, মৎস্য ও পশুপালন ক্ষেত্রেও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ধনধান্য যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প চালুর পাশাপাশি পিএম-কিষানের পরবর্তী কিস্তির অর্থও কৃষকদের হাতে তুলে দিতে পারেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে উন্নয়ন, পরিকাঠামো ও কৃষি খাতে বড় বার্তার প্রস্তুতি নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

তারকেশ্বর থেকে রেড রোড—৮২০ কোটি টাকার প্রকল্প ও একাধিক ঘোষণার ইঙ্গিত মোদির সফরে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার