রামমন্দিরে দানবাক্স থেকে কোটি টাকার গরমিল! SIT রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
অযোধ্যার রামমন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে বড় পদক্ষেপ করল তদন্তকারী সংস্থা। মন্দিরের প্রণামী ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকেই মন্দিরের আর্থিক লেনদেন ও অনুদান গণনার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি দানবাক্সের চাবির দায়িত্বে থাকা টিন্নু যাদব-কেও গ্রেপ্তার করা হয়েছে। আটজনকেই অযোধ্যা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।[TECHTARANGA-POST:10235]উত্তরবঙ্গে লাল সতর্কতা, ২০০ মিমি-র বেশি বৃষ্টির আশঙ্কা; দক্ষিণেও বাড়ছে ঝড়-বৃষ্টির দাপটSIT-এর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, রামমন্দিরে এখনও পর্যন্ত ৩,৫০০ কোটিরও বেশি নগদ অনুদান এবং বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না জমা পড়েছে। কিন্তু সেই সম্পদের একটি বড় অংশের হদিশ মিলছে না। শুধু নগদ অর্থই নয়, দানে পাওয়া রুপোর তৈরি মূল্যবান সামগ্রীও নিখোঁজ বলে অভিযোগ। তদন্তে আরও দাবি, এই অনিয়মের সঙ্গে মন্দিরের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। এমনকি রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাই-এর ভূমিকাও তদন্তের আওতায় এসেছে বলে সূত্রের খবর।[TECHTARANGA-POST:10270]ধৃতদের মধ্যে রয়েছেন টিন্নু যাদব, অনুদান গণনার দায়িত্বে থাকা রমাশংকর মিশ্র ও তাঁর ছেলে অনুকল্প মিশ্র। অভিযোগ, রমাশংকরের জামাই লবকুশ মিশ্র চুরি হওয়া অর্থ ভাগ করে নিতেন। তাঁর বাড়ি থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। এছাড়া মন্দির কর্মী অবিনাশ শুক্লা-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ। [TECHTARANGA-POST:10297]গ্রেপ্তার হয়েছেন মণীশ যাদব, প্রাক্তন ব্যাঙ্ককর্মী সুভাষ শ্রীবাস্তব এবং জাল রসিদ তৈরির অভিযোগে করুণেশ পাণ্ডে-ও। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া বার্তা দিয়ে বলেছেন, "সনাতন মূল্যবোধ নিয়ে যারা ছেলেখেলা করবে, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না।" SIT-এর রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।