Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিদেশযাত্রায় হাই কোর্টের 'না', সুপ্রিমে মিলল সবুজ সংকেত! ৩ সপ্তাহের অনুমতি অভিষেককে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
বিদেশযাত্রায় হাই কোর্টের 'না', সুপ্রিমে মিলল সবুজ সংকেত! ৩ সপ্তাহের অনুমতি অভিষেককে
ছবি সংগৃহীত

কলকাতাঃ হাই কোর্টে অনুমতি মেলেনি। কিন্তু সেখানেই থামলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চোখের চিকিৎসার জন্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার সেখান থেকেই মিলল বড়সড় স্বস্তি। সোমবার শীর্ষ আদালত তাঁকে তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। 


বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, কারও বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা করাতে বাধা দেওয়া যায় না। নিজের পছন্দ অনুযায়ী চিকিৎসা করানোর পাশাপাশি বিদেশে যাওয়ার অধিকারও একজন ব্যক্তির রয়েছে। অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আইনি টানাপোড়েন শুরু হয়েছিল কলকাতা হাই কোর্টে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সেখানে আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। তার আগে এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত। তবে অভিষেকের আইনজীবী জানিয়ে দেন, তিনি এসএসকেএম-এ যাবেন না। এরপরই মামলা খারিজ করে দেয় হাই কোর্ট।


হাই কোর্টের সেই নির্দেশের পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সাত দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই হাই কোর্টে শুনানি হয়। কিন্তু সেখানেও বিদেশযাত্রার অনুমতি না মেলায় ফের সুপ্রিম কোর্টে যান ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের বিদেশযাত্রায় আপত্তি জানিয়েছিল রাজ্য। বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলেও দাবি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আপত্তি গ্রহণ করেনি শীর্ষ আদালত। তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি মিলেছে অভিষেকের।

বিষয় : Supreme Court of India Abhishek Banerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


বিদেশযাত্রায় হাই কোর্টের 'না', সুপ্রিমে মিলল সবুজ সংকেত! ৩ সপ্তাহের অনুমতি অভিষেককে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ হাই কোর্টে অনুমতি মেলেনি। কিন্তু সেখানেই থামলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চোখের চিকিৎসার জন্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার সেখান থেকেই মিলল বড়সড় স্বস্তি। সোমবার শীর্ষ আদালত তাঁকে তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, কারও বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা করাতে বাধা দেওয়া যায় না। নিজের পছন্দ অনুযায়ী চিকিৎসা করানোর পাশাপাশি বিদেশে যাওয়ার অধিকারও একজন ব্যক্তির রয়েছে। অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আইনি টানাপোড়েন শুরু হয়েছিল কলকাতা হাই কোর্টে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সেখানে আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। তার আগে এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত। তবে অভিষেকের আইনজীবী জানিয়ে দেন, তিনি এসএসকেএম-এ যাবেন না। এরপরই মামলা খারিজ করে দেয় হাই কোর্ট।হাই কোর্টের সেই নির্দেশের পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সাত দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই হাই কোর্টে শুনানি হয়। কিন্তু সেখানেও বিদেশযাত্রার অনুমতি না মেলায় ফের সুপ্রিম কোর্টে যান ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের বিদেশযাত্রায় আপত্তি জানিয়েছিল রাজ্য। বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলেও দাবি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আপত্তি গ্রহণ করেনি শীর্ষ আদালত। তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি মিলেছে অভিষেকের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত