Hidden Stories (বাংলা)

অভয়া কাণ্ডের স্মরণে আবার গর্জে ওঠার ডাক; মিছিলে নামছেন অগ্নিমিত্রা পাল

কলকাতা: স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে আবারও মহিলাদের স্বাধীনতার দাবিতে গর্জে উঠতে চলেছে তিলোত্তমা। অভয়া কাণ্ডের প্রায় দু’বছর পার হলেও নারী নিরাপত্তার সুরাহা মেলেনি— এই অভিযোগ তুলে আবারও ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ৮০ তম স্বাধীনতা দিবস পালনের প্রাক্কালে ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত এক সুবিশাল পদযাত্রার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী স্পষ্ট হুঙ্কার দিয়েছেন, নারী নিরাপত্তা রক্ষা ও নারীদের ওপর হওয়া যাবতীয় অন্যায়-অপমানের প্রতিবাদে এই মিছিলে আট থেকে আশি— সব বয়সের মহিলাদের রাজপথে নেমে আসতে হবে।  [TECHTARANGA-POST:11609]নারী সুরক্ষার প্রশ্নে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারের চরম ব্যর্থতাকে নিশানা করে অগ্নিমিত্রা পাল বলেন, বিগত জমানায় নারীদের ওপর নির্যাতন হলেই তাঁদের পোশাক বা বেরোনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হতো, যা ছিল অত্যন্ত অপমানজনক। [TECHTARANGA-POST:11608]বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নারীদের অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং কার কখন বাইরে বের হওয়া উচিত তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। সেই লক্ষ্যেই এবার বালিগঞ্জ থেকে গোলপার্ক ব্রিজ ছুঁয়ে আবার শিক্ষাসদনে এসে শেষ হওয়া এই রাতে পথচলা মিছিলে বাংলার মা-বোনেদের ব্যাপক হারে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। আগের জমানার মন্ত্রী-নেতাদের নারী-বিরোধী মন্তব্যের জবাব দিয়ে এবং মহিলাদের প্রকৃত স্বাধীনতার দাবিতে ১৪ আগস্টের রাতে ফের রাজপথ স্তব্ধ করার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

অভয়া কাণ্ডের স্মরণে আবার গর্জে ওঠার ডাক; মিছিলে নামছেন অগ্নিমিত্রা পাল