Hidden Stories (বাংলা)

বিজেপি নেতাকে নিশানা করে গুলি? গভীর রাতে উত্তপ্ত সন্দেশখালি, নেপথ্যে কারা?

সন্দেশখালিঃ গভীর রাতে পরপর গুলির শব্দে চাঞ্চল্য ছড়াল সন্দেশখালিতে। ন্যাজাট থানার খাঁস শাকদহ এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কোনও রকমে প্রাণে বেঁচে যান জুম্মান শেখ নামে ওই ব্যক্তি। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরেই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। এলাকা দখলকে কেন্দ্র করেই এই গন্ডগোল বলে দাবি স্থানীয়দের একাংশের। শুক্রবার গভীর রাতে সেই বিবাদের জেরেই গুলি চলেছে বলে অভিযোগ। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, জুম্মান শেখ তাঁদের দলের সক্রিয় কর্মী। তাঁকে খুনের পরিকল্পনা করেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। বিজেপির মণ্ডল সভাপতি রবিন দাসের দাবি, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই এই হামলার নেপথ্যে রয়েছে।[TECHTARANGA-POST:11874]যদিও বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সনদ সরদার। তাঁর দাবি, জুম্মান শেখ নামে কোনও বিজেপি কর্মী সন্দেশখালিতে নেই। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে, স্থানীয়দের একাংশের দাবি, জুম্মান শেখ এলাকায় পরিচিত দুষ্কৃতী। মাছের ভেড়ি দখল, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁদের দাবি, দুষ্কৃতীদের মধ্যে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত।#HSN #Sandeshkhali #WestBengal #Firing #CrimeNews #PoliceInvestigation #BJP #TMC #BengalPolitics #HiddenStoriesNews

বিজেপি নেতাকে নিশানা করে গুলি? গভীর রাতে উত্তপ্ত সন্দেশখালি, নেপথ্যে কারা?