কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে অত্যন্ত কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গণনার পর যদি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বা সাধারণ নাগরিক নিরাপত্তার অভাব বোধ করেন অথবা কেউ প্রাণনাশের হুমকি পান, তবে তাঁরা যেন কোনও বিলম্ব না করে সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।[TECHTARANGA-POST:8764]রাজ্যজুড়ে বিক্ষিপ্ত হিংসা এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনার মাঝেই দিল্লির এই নির্দেশিকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর জয়ী বা বিজয়ী - কোনও পক্ষই যেন আইন নিজের হাতে তুলে না নেয়। প্রতিটি জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনওরকম প্ররোচনা বা হিংসাত্মক জমায়েত বরদাস্ত করা না হয়।[TECHTARANGA-POST:8760]রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কমিশনের বার্তা, ভয় বা আশঙ্কার কোনও পরিবেশ তৈরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি কমিশনের ডেডিকেটেড পোর্টালে অভিযোগ জানানো যাবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি আরও বাড়ানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। অশান্তিপ্রবণ এলাকাগুলিতে রাতভর টহলদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে।[TECHTARANGA-POST:8757]নির্বাচন কমিশনের এই অতি-সক্রিয়তা মূলত বাংলার ভোট পরবর্তী হিংসার অতীত রেকর্ডকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের উৎসবের শেষে শান্তি বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার