বিজেপিতে যোগ দিয়েই বড় ধাক্কা! মাত্র ২৪ ঘণ্টায় ১০ লক্ষ অনুগামী হারালেন রাঘব চড্ডা
নয়াদিল্লি: ইন্টারনেটের দৌলতে কেউ যেমন রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছতে পারেন, তেমনই নিমেষের মধ্যে ধুলিসাৎ হতে পারে সেই পরিচিতি! আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এমনই এক তেতো অভিজ্ঞতার সাক্ষী হলেন রাঘব চড্ডা। শুক্রবার বিজেপিতে নাম লেখানোর পর থেকেই সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তায় বড়সড় ধস নেমেছে। মাত্র এক দিনে প্রায় ১০ লক্ষ ‘ফলোয়ার’ হারিয়েছেন রাজ্যসভার এই সাংসদ।[TECHTARANGA-POST:8396]যুব সমাজের কাছে রাঘব চড্ডা বরাবরই অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক ভাষণ এবং সমাজমাধ্যমের উপস্থিতি তরুণ প্রজন্মের মন জয় করেছিল। কিন্তু, তাঁর এই আকস্মিক দলবদলকে সহজভাবে নিতে পারছেন না ‘জেন জি’ বা নতুন প্রজন্মের ভোটাররা। তথ্য বলছে, শুক্রবার দুপুর পর্যন্ত তাঁর ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ছিল ১ কোটি ৪৬ লক্ষ। শনিবার দুপুরের মধ্যেই তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লক্ষে! বিজেপিতে যোগ দেওয়ার খবর চাউর হতেই সমাজমাধ্যমে তাঁকে ‘আনফলো’ করার ডাক দেওয়া হয়। সেই ডাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছে নেটদুনিয়ার একাংশ। এনসিপি (এসপি)-র মুখপাত্র অনীশ গাওয়ান্ডে এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে বলেন, “ইন্টারনেট আপনাকে যেমন নায়ক বানাতে পারে, তেমনই আবার মাটিতে নামিয়ে আনতেও সময় নেয় না।”[TECHTARANGA-POST:8383]উল্লেখ্য, কেবল রাঘব চড্ডাই নন, শুক্রবার আপ-এর রাজ্যসভার মোট সাতজন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন - প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, দলের চাণক্য হিসেবে পরিচিত সন্দীপ পাঠক এবং দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী মালিওয়াল। বাকি তিনজন হলেন - তিন শিল্পপতি রাজেন্দ্র গুপ্ত, অশোক মিত্তল এবং বিক্রম সাহানে।[TECHTARANGA-POST:8348]রাঘবের অসন্তোষের শুরু মূলত চলতি মাসের গোড়ায়। যখন কেজরিওয়াল তাঁকে রাজ্যসভার সহকারী দলনেতার পদ থেকে সরিয়ে অশোক মিত্তলকে বসান। তবে, শুক্রবার অশোক মিত্তলও রাঘবের সঙ্গেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। স্বাতী মালিওয়াল তো আগেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে।[TECHTARANGA-POST:8376]ভোটের মুখে এই গণ-দলবদল যেমন আপ-এর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তেমনই রাঘব চড্ডার মতো ‘সোশ্যাল মিডিয়া স্টার’-এর অনুগামী কমে যাওয়া রাজনৈতিক মহলে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।