Hidden Stories (বাংলা)

সপ্তাহান্তে ধেয়ে আসছে কালবৈশাখী: অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীর জন্য অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী রবিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির আগে ভোগান্তি জারি থাকবে; বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি আরও বাড়বে। [TECHTARANGA-POST:8257]প্রথম দফার নির্বাচনের দিন অর্থাৎ আগামীকাল ভোটার এবং ভোটকর্মীদের চড়া রোদে নাজেহাল হতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং পানাগড় ও কলাইকুন্ডায় তা ৪১ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরোনোর এবং সাথে ছাতা ও জলের বোতল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:8260]কলকাতায় আজ সকাল থেকেই চড়া রোদ ও ভ্যাপসা গরম বজায় রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি থাকলেও সপ্তাহান্তে পরিস্থিতি বদলাবে। রবিবার কলকাতায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। ওইদিন বর্ধমান, বীরভূম, নদিয়া ও বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর মনোরম থাকবে। [TECHTARANGA-POST:8225]শনিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দীর্ঘ প্রতিক্ষার পর এই কালবৈশাখী দক্ষিণবঙ্গের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে বলেই আশা করা হচ্ছে।

সপ্তাহান্তে ধেয়ে আসছে কালবৈশাখী: অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার