Hidden Stories (বাংলা)

‘আমার ৩৬ মামলা, মমতার কটা?’ শ্রীরামপুরে মোদী-দিদিকে এক ব্র্যাকেটে ফেলে তোপ রাহুলের!

শ্রীরামপুর: দ্বিতীয় দফার ভোটের আগে বঙ্গ রাজনীতির পারদ চড়ালেন রাহুল গান্ধী। শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরের জনসভা থেকে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করলেন তিনি। দুর্নীতির প্রশ্নে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে কটাক্ষ করলেন সোনিয়াপুত্র। তাঁর সাফ দাবি, বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী খোদ তৃণমূল কংগ্রেসই।[TECHTARANGA-POST:8398]এদিন শ্রীরামপুরের জনসভা থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, কেন্দ্রে বিজেপি সরকার যেমন দুর্নীতিতে লিপ্ত, বাংলায় তৃণমূল সরকারও ঠিক তেমনটাই করছে। রাহুলের ভাষায়, “নরেন্দ্র মোদী দেশে যে হিংসা ছড়ান, তৃণমূল বাংলায় ঠিক তাই করে। মোদী দুর্নীতি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে নেই।”[TECHTARANGA-POST:8396]নিজের বিরুদ্ধে থাকা মামলার পাহাড়ের কথা মনে করিয়ে দিয়ে রাহুল প্রশ্ন তোলেন বিরোধী ঐক্যের ফাটল নিয়ে। তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আমার সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। আমাকে ৫৫ ঘণ্টা জেরা করা হয়েছে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক’টা মামলা করেছেন মোদি? তাঁকে কত ঘণ্টা জেরা করা হয়েছে?” রাহুলের দাবি, তৃণমূল আসলে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করে না। একমাত্র কংগ্রেসই আরএসএস-এর নীতির বিরুদ্ধে লড়াই করছে।[TECHTARANGA-POST:8386]পুরনো ক্ষত খুঁচিয়ে এদিন ফের সারদা ও রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই দুই কাণ্ডে সাধারণ মানুষের আমানত লুট করা হয়েছে। পাশাপাশি বাংলার বেহাল শিল্প দশা নিয়েও সরব হন তিনি। রাহুল বলেন, একদা শিল্পের ভরকেন্দ্র থাকা বাংলার কলকারখানা আজ বন্ধ। গঙ্গার দু’ধারের শিল্পাঞ্চল আজ মৃতপ্রায়। যার জন্য রাজ্য সরকারের উদাসীনতাকেই দায়ী করেন তিনি। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রাহুলের এই আক্রমণ দ্বিতীয় দফার আগে কংগ্রেস কর্মী-সমর্থকদের কতটা চাঙ্গা করতে পারে, এখন সেটাই দেখার।

‘আমার ৩৬ মামলা, মমতার কটা?’ শ্রীরামপুরে মোদী-দিদিকে এক ব্র্যাকেটে ফেলে তোপ রাহুলের!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার