Hidden Stories (বাংলা)

মূর্তি ভাঙচুরে উত্তপ্ত কলকাতা, শ্যামাপ্রসাদের জন্মদিনের আগেই বাড়ল রাজনৈতিক বিতর্ক

জন্মদিনের ঠিক একদিন আগেই অর্থাৎ শনিবার মধ্যরাতে কলকাতায় বড়সড় চাঞ্চল্য। মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় ভাঙচুরের অভিযোগ উঠল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কেন্দ্র করে।[TECHTARANGA-POST:10603]স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এপিসি রোডের ধারে রামমোহন লাইব্রেরির কাছাকাছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়—দু’জনেরই আবক্ষ মূর্তি বসানো হয়েছিল। মূর্তির বেদীর কাজ প্রায় সম্পূর্ণ ছিল এবং নামফলকও লাগানো হয়ে গিয়েছিল। আগামীকালই ছিল আনুষ্ঠানিক উদ্বোধনের কথা।[TECHTARANGA-POST:10604]কিন্তু রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান, মূর্তির নিচের বেদীর অংশ ভাঙা অবস্থায় পড়ে আছে। নামফলক ভেঙে টুকরো টুকরো হয়ে মূর্তির সামনেই ছড়িয়ে রয়েছে। তবে মূর্তির মূল অংশ অর্থাৎ উপরের অংশ অক্ষত রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায় এবং এলাকা ঘিরে ফেলে।[TECHTARANGA-POST:10588]পুলিশ সূত্রে খবর , আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এবং কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ঘটনার পেছনে উদ্দেশ্য কী ছিল, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক রাজনৈতিক মহল এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে।

 মূর্তি ভাঙচুরে উত্তপ্ত কলকাতা, শ্যামাপ্রসাদের জন্মদিনের আগেই বাড়ল রাজনৈতিক বিতর্ক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার