হাসনাবাদ: বিধানসভা নির্বাচনের আগে ভোটারতালিকা নিয়ে বিভ্রান্তি ও ক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ। শনিবার সকালে হাসনাবাদ থানার হাবাসপুর এলাকায় সাপ্লিমেন্টারি ভোটারতালিকা প্রকাশিত হতেই জনরোষ আছড়ে পড়ে রাস্তায়। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো বাসিন্দা।[TECHTARANGA-POST:7653]বিক্ষোভকারীদের দাবি, কোনও আগাম সতর্কতা ছাড়াই বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কয়েকশো মানুষের নাম ভোটারতালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাবাসপুরের ২৫৩ নম্বর বুথের মোট ৭২২ জন ভোটারের মধ্যে ২৮৭ জনের নাম বাদ পড়েছে। উল্লেখ্য, এই বুথের ৩৭০ জনের নাম আগে থেকেই ‘বিবেচনাধীন’ বা স্ক্রুটিনি তালিকায় ছিল।[TECHTARANGA-POST:7650]একই ছবি ধরা পড়েছে ২৫২ নম্বর বুথেও। সেখানে ১,৩০২ জন ভোটারের মধ্যে ৩৬২ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই বুথেও ৪৩৮ জনের নাম স্ক্রুটিনি তালিকায় ছিল। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘকাল ধরে ওই এলাকায় বসবাস করা এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও তাঁদের নাম কেন বাদ গেল, তার কোনও সদুত্তর মিলছে না।[TECHTARANGA-POST:7645]এদিন সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। হাবাসপুরের প্রধান রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এর ফলে দীর্ঘক্ষণ যানচলাচল স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের সাফ কথা, ভোটারতালিকায় নাম না থাকা মানে তাঁদের নাগরিকত্ব ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া।[TECHTARANGA-POST:7636]খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। উত্তেজিত জনতার সঙ্গে দীর্ঘ আলোচনার পর এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর কয়েক ঘণ্টা বাদে অবরোধ তুলে নেওয়া হয়। তবে ভোটারতালিকায় এই ব্যাপক রদবদল নিয়ে গোটা হাসনাবাদজুড়েই এখন তীব্র আতঙ্ক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার