ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা: খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন তাঁর দ্বিতীয় পুত্র
তেহরান: দীর্ঘ জল্পনার অবসান। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা বা 'সুপ্রিম লিডার' হিসেবে বেছে নেওয়া হলো তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই-কে। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেদেশের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্স’ ৫৬ বছর বয়সি মোজতবার নামেই সিলমোহর দিয়েছে।[TECHTARANGA-POST:6963]উল্লেখ্য, ভয়াবহ হামলায় সপরিবারে খামেনেই নিহত হওয়ার পর ইরানে শাসনের ভার ছিল তিন সদস্যের একটি কাউন্সিলের হাতে। আয়াতোল্লা আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি মোহসেনি এজেই-কে নিয়ে গঠিত এই কাউন্সিল অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছিল। খামেনেই নিজে কোনো উত্তরসূরি ঘোষণা করে না যাওয়ায় সর্বোচ্চ পদের দৌড়ে উঠে আসছিল একাধিক নাম। শেষ পর্যন্ত অভিজ্ঞ আলি লারিজানিকে পিছনে ফেলে কুর্সিতে বসলেন মোজতবা।[TECHTARANGA-POST:6960]মোজতবা খামেনেই পর্দার আড়াল থেকে দীর্ঘদিন ধরেই ইরানের শাসনব্যবস্থায় প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন। তিনি ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ (IRGC) বাহিনীর অঘোষিত প্রধান হিসেবে পরিচিত এবং একাধিক শিয়া মুসলিম সংগঠনের শীর্ষ পদে রয়েছেন। রণকৌশলে দক্ষ মোজতবাই এবার ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:6959]মোজতবার ক্ষমতা দখলের সমান্তরালে ইরানে রাজতন্ত্র ফেরার জল্পনাও তুঙ্গে উঠেছিল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়া শাহ-র পুত্র রেজা পেহলভি বর্তমানে আমেরিকায় রয়েছেন। [TECHTARANGA-POST:6958]সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকায় রয়েছেন এই যুবরাজ। খামেনেইয়ের মৃত্যুর পর ট্রাম্প প্রশাসন পেহলভিকে ইরানে ফিরিয়ে এনে সর্বোচ্চ ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছিল বলে শোনা যাচ্ছিল। তবে আপাতত মোজতবার অভিষেকে সেই জল্পনায় জল পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।