সিইও-র 'পাশে' বিজেপি ক্যাডার! নন্দীগ্রামের 'গোপন' ছবি ফাঁস করে বিস্ফোরক তৃণমূল
কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একটি চাঞ্চল্যকর ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে, গত শনিবার নন্দীগ্রাম সফরকালে মনোজ আগরওয়াল এক স্থানীয় বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন![TECHTARANGA-POST:7881]তৃণমূলের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ একটি ছবি প্রকাশ্যে আনেন। তাঁদের দাবি, ছবিতে সিইও-র পাশে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি তপনকুমার মহাপাত্র, যিনি নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। কুণাল ঘোষের অভিযোগ, "একজন সিইও বিজেপির ক্যাডারকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন নজিরবিহীন দলদাসত্ব চালাচ্ছে।" কেন সফরের শুরুতে সিইও অন্য জেলা ছেড়ে আগে নন্দীগ্রামেই গেলেন, সেই প্রশ্নও তুলেছে শাসকদল।[TECHTARANGA-POST:7878]বিজেপি অবশ্য এই ছবিতে তপন মহাপাত্রের উপস্থিতি অস্বীকার করেনি। তবে তারা বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে। বিজেপি নেতা প্রলয় পালের মতে, সিইও মনোজ আগরওয়াল নিরপেক্ষভাবে কাজ করে সাধারণ মানুষের কাছে ‘ভগবান’ হয়ে উঠেছেন! তাই, তাঁর গুণমুগ্ধ হিসাবে তপন ব্যক্তিগত পরিচয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন। বিজেপির দাবি, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।[TECHTARANGA-POST:7862]তৃণমূল অবশ্য এই যুক্তি মানতে নারাজ। কুণাল ঘোষের কটাক্ষ, "কমিশন এবার তাদের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করুক এবং বলে দিক যে এরা কমিশনের জার্সি পরে বিজেপির হয়ে প্রচার করবে।" শুধু তাই নয়, ভোটারতালিকা থেকে লক্ষ-লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে সিইও-কে সরাসরি সাধারণ মানুষের লাইনে গিয়ে কথা বলার দাবিও জানিয়েছে তৃণমূল কংগ্রেস।[TECHTARANGA-POST:7871]উল্লেখ্য, এর আগেও একাধিক পুলিশ ও সাধারণ পর্যবেক্ষকের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল। এবার খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।