Hidden Stories (বাংলা)

মারপিটের অভিযোগে শ্রীঘরে ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক: মুম্বইয়ে শোরগোল

তৃণমূল সাংসদ তথা প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানের পরিবারে চরম অস্বস্তি। মুম্বইয়ের বাইকুল্লায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর ও গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইউসুফ পাঠানের শ্বশুর খালিদ খান, শ্যালক শোয়েব খান এবং আরও এক আত্মীয় শেহবাজ পাঠানকে। [TECHTARANGA-POST:8227]পুলিশ জানিয়েছে, গত শনিবারের একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করেই এই গ্রেফতারি। ঘটনার সূত্রপাত একটি ছোট দুর্ঘটনা থেকে। ইউসুফ খান নামে স্থানীয় এক বাসিন্দার গাড়ির চাকা রাস্তার জমা জলে পড়লে সেই জল ছিটকে শোয়েব খানের গায়ে লাগে। অভিযোগ, গাড়ি থামিয়ে ক্ষমা চাইলেও শোয়েব ওই ব্যক্তির ওপর চড়াও হন এবং তাঁর গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেন।[TECHTARANGA-POST:8215]বিবাদ এখানেই শেষ হয়নি। অভিযোগকারী ইউসুফ খান যখন সপরিবারে থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন, তখন মাঝরাস্তায় ইউসুফ পাঠানের শ্বশুর খালিদ খানের সঙ্গে তাঁদের দেখা হয়। সেখানেই ফের সংঘর্ষ বাঁধে। অভিযোগ, খালিদ, শোয়েব এবং শেহবাজ মিলে বাঁশের লাঠি ও বেসবল ব্যাট দিয়ে অভিযোগকারীর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় ইউসুফ খানের ভাইয়ের হাত ভেঙে যায় এবং এক আত্মীয় গুরুতর আহত হন। [TECHTARANGA-POST:8206]সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর এবং প্রাথমিক অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ পাঠানের এই তিন আত্মীয়কে গ্রেপ্তার করে। আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং ঘটনাস্থল থেকে হামলার কাজে ব্যবহৃত লাঠি ও ব্যাট উদ্ধার করেছে পুলিশ। একজন জনপ্রতিনিধির নিকটাত্মীয়দের এই আচরণ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে।

মারপিটের অভিযোগে শ্রীঘরে ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক: মুম্বইয়ে শোরগোল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার