কলকাতা: বেলেঘাটার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই রাজ্য রাজনীতিতে কার্যত কম্পন ধরিয়ে দিলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছে শপথ পাঠ করার পর সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি, যা ঘিরে এখন তোলপাড় তৃণমূলের অন্দরমহল। কুণাল সরাসরি অভিযোগ তুলেছেন যে, তাপস রায় বা সজল ঘোষের মতো নেতাদের দল ছাড়তে বাধ্য করা হয়েছিল।[TECHTARANGA-POST:9127] দীর্ঘদিনের সতীর্থ ও 'দাদা' তাপস রায়ের হাত থেকে শপথ নেওয়াকে 'ভাগ্যচক্র' বলে অভিহিত করে তিনি মনে করিয়ে দিয়েছেন, একসময় এই নেতাদের দলে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন। এমনকি তাপস রায়ের প্রশংসা করায় তাঁকে দলের কোপেও পড়তে হয়েছিল। কুণালের এই মন্তব্য স্বাভাবিকভাবেই শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।[TECHTARANGA-POST:9126]নিজের পোস্টে কারও নাম না নিলেও কুণালের তীরের নিশানায় কে, তা বুঝতে রাজনৈতিক মহলের বাকি নেই। উত্তর কলকাতার এক হেভিওয়েট সাংসদ এবং তাঁর পরিবারের প্রতি কুণালের 'মধুর' সম্পর্কের কথা সর্বজনবিদিত। 'হোয়াটসঅ্যাপে কাঁদুনি গেয়ে পলিটিক্স' এবং 'স্বজনপোষণ'-এর যে অভিযোগ কুণাল তুলেছেন, তা ওই নির্দিষ্ট শিবিরের বিরুদ্ধেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।[TECHTARANGA-POST:9124] দলের অন্দরে একাংশের একাধিপত্য যে কর্মীদের ধৈর্য চ্যুতি ঘটাচ্ছে এবং এতে দলের ক্ষতি হচ্ছে, সেই বিষয়েও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শপথ গ্রহণ শেষে লবিতে সৌজন্য বিনিময়ের ছবির আড়ালে যে এক গভীর 'আত্মবিশ্লেষণ' ও ক্ষোভের আগুন ধিকধিক করে জ্বলছে, কুণালের এই পোস্ট যেন তারই বহিঃপ্রকাশ। আগামী দিনে এই সংঘাত কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার