Hidden Stories (বাংলা)

Ganesh Chaturthi 2026: বাপ্পার আরাধনায় টলিপাড়ার তারকারা! জিৎ-দেবের পুজো থেকে দিতিপ্রিয়ার সাজ, নজর কাড়ল কার লুক?

গণেশ চতুর্থীর আবহে উৎসবের রঙে মেতেছে টলিপাড়াও। শুটিংয়ের ব্যস্ততা সরিয়ে এদিন সিদ্ধিদাতার আরাধনায় সামিল হলেন একাধিক তারকা। কেউ পরিবারের সঙ্গে বাড়িতে পুজো করলেন, কেউ আবার কর্মস্থলেই আয়োজন করলেন পুজোর। সাজগোজের ক্ষেত্রেও দেখা গেল চমক। কারুর সাবেকি বাঙালি পোশাক, কেউ আবার ধরা দিলেন অন্য ঘরানার সাজে।প্রতি বছরই পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী পালন করেন জিৎ। এবারও সেই রীতি বজায় রাখলেন অভিনেতা। স্ত্রী মোহনার সঙ্গে বাড়ির পুজোয় অংশ নিলেন তিনি। হালকা হলুদ পাঞ্জাবিতে জিৎকে দেখা গেল পুজোর আয়োজনে ব্যস্ত থাকতে। অন্যদিকে মোহনার সাজেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া। পুজোর ভোগের আয়োজনে ছিল লাড্ডু, মোদক, ফল এবং নানা মিষ্টি। [TECHTARANGA-POST:12628]গণেশপুজোয় প্রতি বছরই বিশেষভাবে অংশ নেন দেব। তাঁর প্রযোজনা সংস্থার অফিসে এবারও পুজোর আয়োজন করা হয়। বাবা গুরুপদ অধিকারী এবং বোনকে সঙ্গে নিয়ে পুজোয় অংশ নেন অভিনেতা-সাংসদ। লাল ব্যাকড্রপের সামনে সাজানো হয়েছিল গণেশমূর্তি। সাদা পাঞ্জাবিতে রঙিন সুতোর নকশা করা পোশাকে এদিন দেবের সাজও নজর কেড়েছে। গণেশ চতুর্থীর পুজোয় সাজের দিক থেকেও আলাদা নজর কাড়লেন দিতিপ্রিয়া রায়। ময়ূরকণ্ঠী রঙের দক্ষিণী সুতির শাড়িতে অভিনেত্রীকে দেখা গেল মারাঠি লুকে। নাকে নথ, কপালে ছোট্ট টিপ এবং হালকা সাজে তাঁর উপস্থিতিতে ছিল উৎসবের আমেজ। অন্যদিকে লাল পাড়ের ঘিয়ে রঙের শাড়িতে গণেশপুজোয় সামিল হন উষসী রায়। সাদামাটা অথচ পরিপাটি সাজে পুজোর আসরে দেখা যায় অভিনেত্রীকে। 

 Ganesh Chaturthi 2026: বাপ্পার আরাধনায় টলিপাড়ার তারকারা! জিৎ-দেবের পুজো থেকে দিতিপ্রিয়ার সাজ, নজর কাড়ল কার লুক?