চেন্নাই: চারদিনের রুদ্ধশ্বাস নাটকীয়তার অবসান! অবশেষে তামিলনাড়ুর মসনদে বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। একক বৃহত্তম দল হিসাবে উঠে এলেও এত কাল যে ‘ম্যাজিক ফিগার’ নিয়ে জট ছিল, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তা নিমেষেই কেটে গেল। দ্রাবিড়ভূমে এবার নতুন যুগের সূচনা করতে চলেছে বিজয়ের দল তামিঝাগা ভেট্রি কাজাগম (TVK)।[TECHTARANGA-POST:8934]তামিলনাড়ুর ২৩৪টি আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু, কোনও একক দল বা জোট সেই সংখ্যায় পৌঁছতে না পারায় অচলাবস্থা তৈরি হয়েছিল। একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে আটকে ছিল টিভিকে। সূত্রের খবর, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সাফ জানিয়ে দিয়েছিলেন, পূর্ণ সমর্থনের তালিকা ছাড়া তিনি সরকার গঠনের ডাক দেবেন না। এই পরিস্থিতিতে বিজয়ের ত্রাতা হয়ে অবতীর্ণ হল ভিসিকে। তাদের সমর্থন মেলায় এখন বিজয়ের ঝুলিতে প্রয়োজনীয় সংখ্যাক বিধায়ক মজুত।[TECHTARANGA-POST:8931]রাজ্যপালের সঙ্গে দেখা করে সমর্থনের চিঠি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে টিভিকে নেতৃত্ব। তবে, শপথগ্রহণের দিনক্ষণ নিয়ে এখনও চূড়ান্ত কোনও ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যেই রাজভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন থলপতি বিজয়।[TECHTARANGA-POST:8922]প্রিয় নায়ককে বাস্তবের ‘মুখ্যমন্ত্রী’ হিসাবে দেখার জন্য ইতিমধ্যেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বিজয়ের লক্ষ লক্ষ ভক্ত ও সমর্থক। গত চারদিনের অনিশ্চয়তা কাটিয়ে সরকার গঠন এখন সময়ের অপেক্ষামাত্র। ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো প্রতিষ্ঠিত দলগুলিকে টেক্কা দিয়ে বিজয়ের এই উত্থান দাক্ষিণাত্যের রাজনীতিতে বড়সড় বদল আনতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার