Hidden Stories (বাংলা)

বাদ পড়া লাখ লাখ মহিলার জন্য অন্নপূর্ণা যোজনায় খুলল নতুন দরজা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের যোগ্য ও প্রকৃত উপভোক্তাদের কাছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পের আর্থিক সাহায্য সরাসরি পৌঁছে দিতে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। বহু আবেদনকারী ছোটখাটো কারিগরি ও জমি-বাড়ি সংক্রান্ত নিয়মের গেরোয় বাদ পড়েছিলেন। গ্রামীণ মহিলাদের কথা মাথায় রেখে সেই শর্ত অনেকটা শিথিল করা হয়েছে।ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, "প্রথম জুন মাসে আমরা ২৮ লক্ষ দিয়েছি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে দেওয়া হয়েছে। অনেকেই নিয়মের কারণে বা অ্যাকাউন্ট ও আধারের লিঙ্কের সমস্যার জন্য আটকে গিয়েছিলেন। তাই এবারে গ্রামীণ এলাকায় নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে, যাতে অধিকাংশ মহিলাই এই সুবিধার আওতায় আসেন"।তিনি আরও জানান, বাজেটে প্রথমে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও উপভোক্তা বৃদ্ধি পাওয়ায় এখন এই প্রকল্পে বার্ষিক প্রায় ৪৮ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। যাঁরা ১০ জুলাই পর্যন্ত আবেদন করা সত্ত্বেও কোনও কারণে অগস্টের তালিকায় বাদ পড়েছেন, তাঁদের নতুন করে কোনও ফর্ম পূরণ করতে হবে না। পূর্ববর্তী ফর্ম নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সরাসরি নির্দিষ্ট পোর্টালে গিয়ে অভিযোগ নথিভুক্ত করলেই যাচাইয়ের পর প্রাপ্য টাকা পাওয়ার ব্যবস্থা করা হবে।

বাদ পড়া লাখ লাখ মহিলার জন্য অন্নপূর্ণা যোজনায় খুলল নতুন দরজা! ঘোষণা মুখ্যমন্ত্রীর