•
Home পশ্চিমবঙ্গ রাতে মৃতার দেহ উদ্ধার, অথচ সকালে তাঁরই ফোন থেকে মেসেজ! বরানগরের ঘটনায় মাথায় হাত পুলিশের
পশ্চিমবঙ্গ

রাতে মৃতার দেহ উদ্ধার, অথচ সকালে তাঁরই ফোন থেকে মেসেজ! বরানগরের ঘটনায় মাথায় হাত পুলিশের

Share
হিডেন স্টোরিজ নিউজ
বরানগরে ফ্ল্যাটের দরজা ভেঙে যুবতীর দেহ উদ্ধার। ফাইল ছবি
Share

কলকাতা: বরানগরে জামাইবাবুর ফ্ল্যাট থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখে এটি যে একটি খুন, সে বিষয়ে প্রাথমিক তদন্তেই নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এই ঘটনার জল গড়িয়েছে আরও বহুদূর। সবথেকে বড় রহস্য তৈরি হয়েছে মৃতার মোবাইল ফোনটিকে ঘিরে। রাতেরবেলা ফ্ল্যাট থেকে যার নিথর দেহ উদ্ধার হলো, সেই যুবতীর ফোন থেকেই পরদিন সকালে পরিবারের কাছে মেসেজ এল! আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘিরেই এখন দিশেহারা মৃতার পরিবার ও তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অঞ্জলি সাউ। বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লি এলাকায় ওই ফ্ল্যাটটি তাঁর জামাইবাবুর। কর্মসূত্রে জামাইবাবু স্ত্রী-সহ শ্রীরামপুরে থাকলেও সোমবার রাতে প্রতিবেশীর কাছে ফ্ল্যাটের চাবি রেখে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে ওই ফ্ল্যাটে প্রবেশ করেন অঞ্জলি। এরপর বিকেলবেলা দিদি বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও অঞ্জলি কোনও সাড়া দেননি। অবশেষে প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়েও কোনো উত্তর না পেয়ে শেষ পর্যন্ত বরানগর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে অঞ্জলির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: হয়েছিল রেকি, এসেছিল হুমকি!

তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, মৃতার শরীর থেকে মোবাইল ফোন, আংটি এবং ব্রেসলেট উধাও। এরপরেই আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয় এবং এক যুবককে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু আসল রহস্য দানা বাঁধে তার পরের দিন সকালে। মঙ্গলবার রাতে দেহ উদ্ধারের পর, বুধবার ঠিক সকাল ১০টা বেজে ৫৩ মিনিট থেকে ১১টার মধ্যে মৃতার সেই খোয়া যাওয়া মোবাইল ফোন থেকেই পরিবারের একাধিক সদস্যের কাছে একের পর এক মেসেজ আসতে শুরু করে!

শুধু মেসেজ আসাই নয়, পরিবারের সঙ্গে চ্যাটও করা হয় সেই নম্বর থেকে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মেসেজগুলি পাঠানো হয়েছে সুদূর রাজ্য থেকে। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইতিমধ্যেই অভিযুক্তকে খুঁজে বের করার জোরদার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অঞ্জলির শরীরে একাধিক আঘাতের দাগ, গলায় ক্ষতের চিহ্ন এবং মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাতের স্পষ্ট দাগ মিলেছে। পুলিশের জোরালো অনুমান, খুন করার আগে তরুণীকে নৃশংসভাবে মারধর করা হয়েছিল। কিন্তু খুন করার পরও অপরাধীর হাত থেকে মৃতার ফোনটি কীভাবে ভিন রাজ্যে চলে গেল এবং সেখান থেকে খুনি কেনই বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখল, সেই জট কাটাতেই এখন ঘুম ছুটেছে তদন্তকারীদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *