•
Home Top-News এতদিনে ডক্টর হলেন মিঠুন! 
Top-Newsবিনোদন

এতদিনে ডক্টর হলেন মিঠুন! 

Share
Hidden Stories News
মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: রুপোলি পর্দায় কখনও তিনি ‘ফাটাকেষ্ট’, ‘ডিস্কো ড্যান্সার’। আবার কখনও সকলের প্রিয় ‘মহাগুরু’। অভিনয়ের জগতে  পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন মিঠুন চক্রবর্তী। তবে এবার তাঁর মুকুটে আরও এক সম্মানের পালক জুড়তে চলেছে। সাম্মানিক ডি লিট উপাধি পেতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা। আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

সূত্রে খবর, বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মিঠুন ছাড়াও আরও দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে সাম্মানিক ডি.এসসি উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা হলেন বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি এবং অধ্যাপক ভূপেন্দ্রনাথ গোস্বামী। এই তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে চিঠি এসে পৌঁছেছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে আলোচনার পর তাঁদের নামের প্রস্তাব পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: ‘চোখ তুলে দেখো না’-র সুর থামল চিরতরে, শোকস্তব্ধ প্রসেনজিৎ-কুমার শানু

সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণারত পড়ুয়াদের হাতেও শংসাপত্র তুলে দেওয়া হবে। বাংলা ও হিন্দি, দুই চলচ্চিত্র জগতেই দীর্ঘদিনের অবদান রেখেছেন মিঠুন। অভিনয়ের পাশাপাশি তাঁর নাচ এবং পর্দার উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে অনুরাগীদের। বয়স বাড়লেও অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ কমেনি। একের পর এক ছবিতে অভিনয় করে নজর কাড়ছেন অভিনেতা। ২০২৪ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারও পান। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট উপাধি তাঁর সাফল্যের তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *