•
Home Top-News ২০২৬-এই ফিরছে সচিবজি! কবে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’?
Top-Newsবিনোদন

২০২৬-এই ফিরছে সচিবজি! কবে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’?

Share
Hidden Stories News
ফিরছে 'পঞ্চায়েত ৫'! ছবি: সংগৃহীত
Share

কলকাতা: ওটিটির দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত। প্রথম সিজন থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছে। চতুর্থ সিজনের শেষে দেখা গিয়েছিল, ফুলের গ্রামের রাজনীতির সমীকরণ বদলেছে। প্রধানজির চেয়ার হাতছাড়া হয়েছে, নতুন প্রধান হয়েছেন ক্রান্তি দেবী। আর সেই সুযোগে গ্রামের অন্দরে নিজের প্রভাব বাড়িয়েছেন বনরাকস। কিন্তু এর মাধ্যম সচিবজির জীবনে কী আসতে চলেছে পরিবর্তন? এরমই সাসপেন্স রেখে শেষ হয়েছিল চতুর্থ সিজন। আর তারপর থেকেই নতুন সিজনের অপেক্ষায় দিন গুনছিলেন দর্শক। তবে এবার অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনের মুক্তির তারিখ। আগামী ৩ ডিসেম্বর থেকে প্রাইম ভিডিয়োয় নতুন সিজন দেখা যাবে।

কয়েকদিন আগেই ‘পঞ্চায়েত ৫’ নিয়ে  প্রাইম ভিডিয়োর একটি পোস্ট অনুরাগীদের মন খারাপ করে দিয়েছিল। সেখানে বনরাকসের ছবি দিয়ে জানানো হয়েছিল, চলতি বছরে মুক্তি পাচ্ছে না পঞ্চায়েতের নতুন সিজন। স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন দর্শক। কিন্তু পরে বিষয়টি অন্য দিকে মোড় নেয়। নির্মাতারা আবারও একটি পোস্ট করেন। সেখানে বনরাকস ও ক্রান্তি দেবীকে সামনে রেখে নতুন প্রচার শুরু করে। দর্শকদের সামনে এক অভিনব চ্যালেঞ্জও রাখা হয়। বনরাকসকে ১ কোটি গাঁদাফুলের মালা পরানোর শর্ত দেওয়া হয়। সেই চ্যালেঞ্জে উৎসাহের সঙ্গে সামিল হন দর্শকরাও। এরপরই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত নতুন সিজনের মুক্তির দিন। ৩ ডিসেম্বর থেকে প্রাইম ভিডিয়োয় ফিরছে ‘পঞ্চায়েত’। বছর শেষের উদযাপন এখন আরও আনন্দময়। 

আরও পড়ুন: ২০২৬-এ মিলছে না সচিবজির দেখা! পিছিয়ে গেল ‘পঞ্চায়েত ৫’?

২০২০ সালে প্রথমবার পর্দায় এসেছিল ‘পঞ্চায়েত’। চাকরির প্রয়োজনেই গ্রামের পঞ্চায়েত দপ্তরে সচিব হিসেবে যোগ দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং স্নাতক জিতেন্দ্র কুমার ওরফে অভিষেক ত্রিপাঠী। ফুলেরা গ্রামের অচেনা পরিবেশ, গ্রামের মানুষের সঙ্গে তাঁর মানিয়ে নেওয়ার লড়াই, স্থানীয় রাজনীতির টানাপড়েন সবকিছুই দেখা যায় সিরিজ জুড়ে। এর পাশাপাশি নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায়দের অভিনয়ও সিরিজের জনপ্রিয়তা বাড়িয়েছে।

চতুর্থ সিজনের শেষে ফুলেরা গ্রামের বড়সড় পরিবর্তন আসে। এতদিন প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন মঞ্জু দেবী। কিন্তু নির্বাচনে তিনি ক্রান্তি দেবীর কাছে পরাজিত হন। নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন ক্রান্তি। অন্যদিকে, তাঁর স্বামী ভূষণ শর্মা ওরফে বনরাকসও গ্রামের কাজে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেন। ফলে এতদিনের পরিচিত ফুলেরায় নতুন রাজনীতি শুরু হয়। এই পরিবর্তনের পর থেকেই পঞ্চম সিজনের গল্প এগোবে।

তবে নতুন সিজনের গল্পে অভিষেককে এক প্রতিকূল কর্মপরিবেশের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, এমবিএ করার স্বপ্ন নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতিও চালিয়ে যাবে সে। তবে ফুলেরায় কিছু অসমাপ্ত কাজ মিটিয়ে নতুন পথে পা বাড়াতে পারবে সচিবজি? কীভাবে পরিস্থিতি সামলাবেন প্রধানজি ও মঞ্জু দেবী? এই সব প্রশ্নের উত্তর মিলবে আর কিছুদিন পরেই। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *