•
Home লাইফস্টাইল Dhanteras 2026: ধনতেরাসে সোনা-রুপোর পাশাপাশি ঝাড়ুও কেনেন অনেকে, জানেন এর নেপথ্যের বিশ্বাস?
লাইফস্টাইল

Dhanteras 2026: ধনতেরাসে সোনা-রুপোর পাশাপাশি ঝাড়ুও কেনেন অনেকে, জানেন এর নেপথ্যের বিশ্বাস?

Share
হিডেন স্টোরিজ নিউজ
ধনতেরাসে ঝাড়ুর বিশেষ তাৎপর্য। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: সামনেই দীপাবলি। তার আগে রয়েছে ধনতেরাস। আর এই সময়ে শুরু হয়ে যায় কেনাকাটার প্রস্তুতি। ধনতেরাসের দিনে সোনা, রুপো কিংবা বাসনপত্র কেনাকে শুভ বলে মনে করা হয়। বিশেষ করে, ধনতেরাসে ঝাড়ু কেনারও প্রচলিত রীতি রয়েছে। কিন্তু উৎসবের কেনাকাটায় ঝাড়ু কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর পিছনে রয়েছে বেশ কিছু ধর্মীয় বিশ্বাস।


হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে, ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। ধনতেরাসের দিন বাড়িতে নতুন ঝাড়ু কিনে আনলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। সেই বিশ্বাস থেকেই অনেকে সোনা-রুপোর সঙ্গে ঝাড়ু কেনাকেও শুভ বলে মনে করেন। ঝাড়ু দিয়ে বাড়ির ময়লা ও আবর্জনা পরিষ্কার করা হয়। সেই কাজের সঙ্গে প্রতীকী অর্থে জুড়ে গেছে সংসারের দারিদ্র্য ও নেতিবাচকতা দূর করার ধারণা। তাই সোনা, রুপোর পাশাপাশি ধনতেরাসের কেনাকাটার তালিকায় জায়গা করে নিয়েছে ঝাড়ু।

এর সঙ্গে নতুন শুরুর ভাবনাও রয়েছে। দীপাবলির সূচনা হয় ধনতেরাস থেকেই। এই সময় সকলে বাড়িঘর পরিষ্কার করে নতুনভাবে সাজিয়ে তোলেন। পুরনো, ভাঙ্গা জিনিস সরিয়ে নতুন করে ঘর গোছানোর মধ্যেও শুভ সূচনার বার্তা খুঁজে পান অনেকে। ঝাড়ু কেনাকে সেই পরিবর্তনেরই একটি প্রতীক হিসেবে দেখা হয়।

আবার প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে ঝাড়ু কিনলে সংসারে অর্থাভাব থাকে না। বাড়িতে মা লক্ষ্মী থাকেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে। ধনতেরাসে ঝাড়ু কিনলে সেটি বাড়িতে পরিষ্কার জায়গায় রাখার পরামর্শ দেন অনেকে। ঝাড়ু পা দিয়ে মাড়ানো উচিত নয় বলেও ধারণা রয়েছে। যদিও এইগুলির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

আরও পড়ুন: সোনা-রুপো কেনার আগে সাবধান! ধনতেরাসে কোন জিনিস আনবে সৌভাগ্য, কোনটি অশুভ? 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *