25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Ibrahim Ali Khan-Palak Tiwari: ক্যামেরার সামনে ‘জাস্ট ফ্রেন্ড’, আড়ালে প্রেম! পলক-ইব্রাহিমের তিন বছরের সম্পর্কে ইতি?
বিনোদন

Ibrahim Ali Khan-Palak Tiwari: ক্যামেরার সামনে ‘জাস্ট ফ্রেন্ড’, আড়ালে প্রেম! পলক-ইব্রাহিমের তিন বছরের সম্পর্কে ইতি?

Share
পলক-ইব্রাহিমের তিন বছরের সম্পর্কে ইতি? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: বলিউডে প্রেম, বিচ্ছেদ এ আর এমন কী! তারকাদের সম্পর্কের ওঠাপড়া নিয়ে চর্চা নতুন নয়। এবার সেই তালিকায় উঠে এসেছে ইব্রাহিম আলি খান এবং অভিনেত্রী পলক তিওয়ারির নাম। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছিল। যদিও সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা। বরং নিজেদের ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ বলেই দাবি করেছেন তাঁরা। কখনও রেস্তরাঁ আবার কখনও পার্টিতেএকসঙ্গে দেখা গিয়েছে সইফ আলি খানের ছেলে ও শ্বেতা তিওয়ারির মেয়েকে। কিন্তু সূত্রের খবর, তিন বছরের প্রেমে ইতি টেনেছেন পলক ও ইব্রাহিম।

ঘনিষ্ঠ মহলের দাবি, প্রায় তিন বছরের সম্পর্ক ছিল তাঁদের। তবে এবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। যদিও তাঁদের প্রেমের শুরু আরও আগে বলে জানিয়েছেন অনেকে। নবাবপুত্র ইব্রাহিমই নাকি প্রথমে বিচ্ছেদের কথা জানান বলেই গুঞ্জন। তাঁরা সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। ব্রেক আপের বিষয়ে পলক বা ইব্রাহিম, কেউই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। 

এদিকে এই বিচ্ছেদের জল্পনায় নাকি সমস্যায় পড়েছে একটি প্রযোজনা সংস্থা। নতুন প্রজন্মের পরিচিত মুখ পলক ও ইব্রাহিম। তাঁদের একসঙ্গে নিয়ে একটি শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আচমকা সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার পর নাকি একসঙ্গে কাজ করতে রাজি নন দু’জনের কেউই। ফলে আপাতত সেই কাজ থমকে গিয়েছে। ভবিষ্যতে শুটিং হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের নেপথ্যের কারণ অজানা। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *