•
Home বিশ্ব Donald Trump: ‘১০ মিনিটেই শেষ করে দেব! শান্তির বার্তার মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, প্রকাশ্যে টার্গেট লিস্ট
বিশ্ব

Donald Trump: ‘১০ মিনিটেই শেষ করে দেব! শান্তির বার্তার মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, প্রকাশ্যে টার্গেট লিস্ট

Share
ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের। ফাইল ছবি
Share

ওয়াশিংটন: দীর্ঘ সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে শান্তির আশা জাগিয়েও ফের পারমাণবিক যুদ্ধের জিগির তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে শান্তি আলোচনার জন্য আমেরিকা সম্প্রতি চিঠি পাঠালেও, সেই কূটনৈতিক প্রচেষ্টায় জল ঢেলে ফের ইরানকে সরাসরি চরম হুঁশিয়ারি দিলেন তিনি। ফ্লোরিডায় নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার দিয়ে বলেছেন, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে মাত্র “১০ মিনিটেই ইরানকে ধ্বংস করে দিতে পারি।” শুধু তাই নয়, এই হুঁশিয়ারির সঙ্গেই আমেরিকা তাদের একটি নতুন ‘টার্গেট লিস্ট’ বা নিশানা তালিকার কথাও প্রকাশ্যে এনেছে, যার একদম শীর্ষেই রয়েছে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের নাম।

শনিবার ফ্লোরিডার বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন যে, আমেরিকা ইতিমধ্যেই ইরানের পারমাণবিক ক্ষমতাকে অনেকাংশেই গুঁড়িয়ে দিয়েছে। তবে তাঁর দাবি, এখনও এক বা দুটি পরমাণু পরিকাঠামো অক্ষত রয়েছে, যেগুলিকে মার্কিন বাহিনী চাইলে মাত্র দশ মিনিটের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারে। বিশেষ করে ইরানের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আমেরিকা যে খুব শীঘ্রই বড়সড় হামলা চালাতে পারে, সেই ইঙ্গিতও স্পষ্ট ভাষায় দিয়ে রেখেছেন ট্রাম্প। যদিও এই সম্ভাব্য সামরিক পদক্ষেপের নির্দিষ্ট দিনক্ষণ বা সময়সীমা সম্পর্কে তিনি মুখে কুলুপ এঁটেছেন। আগামী ৩ নভেম্বর আমেরিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন (মিড টার্ম ইলেকশন) থাকায়, ঠিক তার আগে এই ধরনের আক্রমণাত্মক মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

আরও পড়়ুন: ড্রাইভার সিটে রাহুল! তিন নম্বর সিটে মমতা। রামলীলার আগে কি স্পষ্ট জোট সমীকরণ?

এর আগে গত কয়েকদিন ধরে ট্রাম্পের মুখে যুদ্ধ থামানোর কথা এবং শান্তির সুর শোনা গিয়েছিল। সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় তেহরানকে একটি বিশেষ চিঠিও পাঠিয়েছিল ওয়াশিংটন। ট্রাম্পের নির্দেশেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা ডেপুটি জেডি ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের কাছে ওই প্রস্তাব পাঠান। মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে সেই চিঠি তেহরানের হাতে পৌঁছয়। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই চিঠিতে তেহরানকে কোনো রকম শর্ত ছাড়া সরাসরি আলোচনার টেবিলে বসার প্রস্তাব দেওয়া হয়েছিল।

আলোচনার মূল এজেন্ডা ছিল ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা। চিঠিতে কোনো নির্দিষ্ট যুদ্ধের শর্ত না রেখে শুধুমাত্র একটি কাঠামোগত আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু সেই শান্তির বার্তা ও কূটনৈতিক উদ্যোগের কালি না শুকোতেই ট্রাম্পের এই নতুন পরমাণু ধ্বংসের হুমকি গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ফের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *