•
Home লাইফস্টাইল ভাজাভুজির পর কড়াইয়ে থাকা তেল ফেলবেন না! ঘরের কাজে লাগান এই ৩ উপায়ে 
লাইফস্টাইল

ভাজাভুজির পর কড়াইয়ে থাকা তেল ফেলবেন না! ঘরের কাজে লাগান এই ৩ উপায়ে 

Share
উচ্ছিষ্ট ভাজার তেলেই লুকিয়ে সমাধান! ছবি: সংগৃহীত
Share

কলকাতা: ভাজাভুজি খেতে পছন্দ করেন না, এমন মানুষ কমই আছে। ছুটির দিনে সকালে গরম গরম লুচি থেকে শুরু করে বিকেলে চায়ের সঙ্গে চপ কিংবা পকোড়া হলে জমে যায় আড্ডা। কিন্তু মুশকিল হল, ভাজাভুজির পর কড়াইয়ে অবশিষ্ট তেল পড়ে থাকে। কিন্তু সেই তেল আবার নতুন করে রান্নায় ব্যবহার করা ঠিক নয় বলে পরামর্শ দেন বিশেষজ্ঞেরা। বারবার একই তেল উচ্চ তাপমাত্রায় গরম করলে তাতে ক্ষতিকর রাসায়নিক যৌগ তৈরি হয়। এর ফলে শরীরে প্রদাহের ঝুঁকি বাড়ে। এমনকি কিছু গবেষণায় পুনর্ব্যবহৃত তেলের সঙ্গে ক্যানসারের ঝুঁকির প্রসঙ্গও উঠে এসেছে। এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-ও। 


কিন্তু কড়াইয়ের অতিরিক্ত পড়ে থাকা তেল ফেলে দিতেও মন চায় না। তাহলে অবশিষ্ট তেল নিয়ে কী করবেন? রান্নায় ব্যবহার না করে সেই তেল দিয়ে বাড়ির কিছু ছোটখাটো কাজ করা যেতে পারে। কী কী কাজে লাগাতে পারেন?

১। কোল্যাপসিবল গেটের জং ধরা আটকাতে

বর্ষাকালে বাড়ির লোহার কোল্যাপসিবল গেটের জয়েন্টে জল ঢুকে জং ধরে যায়। অনেক সময় গেট খোলা-বন্ধ করতেও সমস্যা হয়। এই ক্ষেত্রে পুরনো তেল কাজে লাগানোর কথা ভাবলে আগে তা ভাল করে ছেঁকে নিতে হবে। ড্রপারের সাহায্যে অল্প পরিমাণ তেল গেটের চলমান জয়েন্টে লাগানো যেতে পারে। এতে ঘর্ষণ কিছুটা কমতে পারে। তবে মনে রাখবেন, গেটের তালা বা বৈদ্যুতিক অংশে এই তেল ব্যবহার করবেন না।

২। জানলা ও দরজার গ্রিলের যত্নে

বাড়ির জানলা কিংবা ছাদের দরজার লোহার গ্রিলে ধুলো-ময়লা জমে যায়। প্রথমেই ব্যবহৃত রান্নার তেল দিয়ে গ্রিল মোছা ঠিক নয়। তাই শুকনো কাপড় দিয়ে গ্রিলের ধুলো পরিষ্কার করে নিন। এর পরে তেল দিয়ে একবার মুছে দিলে গ্রিল চকচকে করবে। তবে মরচে আটকাতে হলে উপযুক্ত অ্যান্টি-রাস্ট প্রলেপ ব্যবহার করাই ভাল।

আরও পড়ুন: ২০২৬-এর জগদ্ধাত্রী পুজোয় কবে নবমী, কবে শোভাযাত্রা? চন্দননগর থেকে কৃষ্ণনগর, জেনে নিন পুজোর দিনক্ষণ!

৩। কাঠের আসবাব পরিষ্কারে সতর্কতা

বাড়ির পুরনো কাঠের চেয়ার, টেবিল কিংবা আলমারি দীর্ঘদিন পরিষ্কার না করা হলে ধুলো জমে যায়। অনেকেই আসবাবের পুরনো জেল্লা ফেরাতে নানা ঘরোয়া উপায় খোঁজেন। ওই তেলে কাপড়ে ডুবিয়ে মুছে নিতে পারেন। এতে আসবাবে চমক আসবে। তবে কাঠের আসবাবের জন্য নির্দিষ্ট ক্লিনার বা পলিশ ব্যবহার করাই ভালো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *