•
Home বিনোদন বন্ধুত্বে ফাটল! রাজবীরকে হুমকি নিরঞ্জনের, ‘লাফটারসেন’ নিয়ে কী বললেন?
বিনোদন

বন্ধুত্বে ফাটল! রাজবীরকে হুমকি নিরঞ্জনের, ‘লাফটারসেন’ নিয়ে কী বললেন?

Share
Hidden Stories News
রাজবীরকে কী বললেন নিরঞ্জন? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: ‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। বন্ধুত্ব এবং শত্রুতার মাঝের দূরত্ব যে বেশি নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কিছুদিন আগেও একসঙ্গে হাসি-মজা করতে দেখা গিয়েছে, এবার সেই রাজবীর ও নিরঞ্জনের বন্ধুতেই ফাটল। ঘরের অন্দরমহলে চলছিল ‘টিকিট টু ফিনালে’ টাস্ক। মুখোমুখি হয়েছিলেন দুই প্রতিযোগী। তখনই রাজবীরের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে ক্যামেরার সামনেই তাঁকে হুঁশিয়ারি দিলেন নিরঞ্জন। এমনকী ‘লাফটারসেন’-এর নাম করেও শোনালেন দেখে নেওয়ার হুমকি। আচমকা বন্ধুর এমন রূপ দেখে হতবাক রাজবীর।

ঘটনাটি ঠিক কী?

‘বিগ বস বাংলা’র ঘরে চলছিল ‘টিকিট টু ফিনালে’ টাস্ক। ফিনালের টিকিট কার হাতে যাবে, সেই নিয়ে সকলের উত্তেজনা তুঙ্গে। সেই টাস্কে রাজবীরের ভূমিকা পছন্দ হয়নি নিরঞ্জনের। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। ক্যামেরার সামনেই রাজবীরকে উদ্দেশ্য করে বলেন, “এবার লাফটারসেনের পাওয়ার দেখবি! পুরো বাংলা তোকে দেখাবে! যা ক্যামেরার সামনে চিৎকার করে বললাম, দেখে নিস!” এই কথা বলেই রাগের মাথায় সেখান থেকে চলে যান নিরঞ্জন।

আরও পড়ুন: নতুন বন্ড, নতুন নায়িকা! প্যাটিনসনের বিপরীতে কে? 

নিরঞ্জনের এমন হুঁশিয়ারিতে অবাক হয়ে যান রাজবীর। কারণ, কিছু দিন আগেও নিরঞ্জনের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল ছিল। একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে নানা বিষয়ে আলোচনা সবকিছুই করেছেন তাঁরা। কিন্তু আচমকা এমন আক্রমণের কারণ বুঝে উঠতে পারেননি তিনি। বিশেষ করে নিরঞ্জনের মুখে ‘লাফটারসেন’-এর নাম শুনে বিভ্রান্ত হয়ে পড়েন রাজবীর।

এরপর পুরো বিষয়টি বুঝতে জীতুর কাছে যান রাজবীর। নিরঞ্জনের বলা ‘লাফটারসেন’ আসলে কী, তা জানতে চান। জিতু জানান, এটি নিরঞ্জনেরই জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম। সবটা জানার পর আরও অবাক হয়ে যান রাজবীর। তাঁর বক্তব্য, ‘লাফটারসেন’ যে নিরঞ্জনের ইউটিউব চ্যানেলের নাম, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। অন্যদিকে, এই ঘটনায় রাজবীরের পাশে দাঁড়ান সৃজলা। তবে এত কিছুর পরেও রাজবীরকে উত্তেজিত হতে দেখা যায়নি। 

সব মিলিয়ে ‘টিকিট টু ফিনালে’র লড়াই এখন আর শুধুমাত্র টাস্ক জেতার মধ্যে আটকে নেই। বন্ধুত্বের জায়গায় তৈরি হয়েছে অবিশ্বাস। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত প্রভাব ও অনুরাগীদের শক্তি প্রদর্শনের প্রসঙ্গ। নিরঞ্জনের এই হুঁশিয়ারির পর রাজবীর কীভাবে পাল্টা জবাব দেন, অন্যদিকে ‘দাদা’ কী বলেন, সেদিকেই নজর থাকবে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *