•
Home Top-News স্কুলের চারতলার ব্যালকনি থেকে পড়ে মৃত পড়ুয়া, চাঞ্চল্য দমদমে 
Top-Newsকলকাতা

স্কুলের চারতলার ব্যালকনি থেকে পড়ে মৃত পড়ুয়া, চাঞ্চল্য দমদমে 

Share
Hidden Stories News
এ আই দ্বারা নির্মিত ছবি। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: আবারও খাস কলকাতার বুকে ভয়াবহ ঘটনা। স্কুলের চারতলার ব্যালকনি থেকে নিচে পড়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে দমদমের এক নামী বেসরকারি স্কুলে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। গুরুতরভাবে জখম হয়েছে ওই ছাত্র। তাঁকে দ্রুত উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ছাত্রটি নিজেই ঝাঁপ দিয়েছে, নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 


সূত্রের খবর, মঙ্গলবার সকালবেলা স্বাভাবিকভাবেই স্কুলে ঢোকে ওই পড়ুয়া। সহপাঠীরা জানিয়েছে, কোনওরকম অস্বাভাবিকতা তাঁর মধ্যে দেখা যায়নি। কিন্তু চতুর্থ পিরিয়ড চলাকালীন আচমকাই ক্লাস ছেড়ে স্কুলের ব্যালকনিতে চলে যায়। এরপরই নিচে পড়ে যায় অষ্টম শ্রেণির ওই ছাত্র। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন: ট্রাম লাইনে বসে বই বিক্রি! পুলিশ তুলতে গেলে কলেজ স্ট্রিটে ধস্তাধস্তি

দ্রুত জখম ছাত্রকে উদ্ধার করে নাগেরবাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশ প্রশাসন। যে জায়গা থেকে ছাত্রটি পড়ে গিয়েছে, তদন্তের স্বার্থে সেই এলাকাটিও ঘিরে রাখা হয়েছে। আসলে কী ঘটেছিল তা জানতে, স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ব্যালকনিতে যাওয়ার পর ঠিক কী ঘটেছিল, ফুটেজ খতিয়ে দেখে তা বোঝার চেষ্টা চলছে।

তদন্তকারীদের প্রশন, ওই পড়ুয়া নিজেই ঝাঁপ দিয়েছিল কি না। যদি সে নিজে ঝাঁপ দিয়ে থাকে, তা হলে এর নেপথ্যে কী কারণ, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ছাত্রটির পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *