Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আরও ৩টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ১৬টি এফআইআরের মধ্যে স্বস্তি মিলল ৮টিতে, নজর বাকি মামলাগুলির দিকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
আরও ৩টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ১৬টি এফআইআরের মধ্যে স্বস্তি মিলল ৮টিতে, নজর বাকি মামলাগুলির দিকে
ফাইল চিত্র

কলকাতা: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় বড়সড় অন্তর্বর্তী স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া নতুন তিনটি মামলায় সাংসদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই আইনি রক্ষাকবচ বহাল থাকবে। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা মোট ১৬টি এফআইআরের মধ্যে আটটি মামলাতেই আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূলের শীর্ষ নেতা।

নিজ সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা এবং জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় দু’টি এবং রবীন্দ্রনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলাগুলির প্রেক্ষিতেই এদিন শুনানি চলাকালীন হাই কোর্টের তরফে সুরক্ষামূলক নির্দেশ দেওয়া হয়। পুলিশের সমস্ত এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বর্তমানে তাঁর বিরুদ্ধে থাকা বাকি আটটি মামলায় এখনও কোনও রক্ষাকবচ মেলেনি, যার পরবর্তী শুনানি আগামী ২৫ অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়া এদিন যে তিনটি মামলায় আদালত স্থগিতাদেশ বা রক্ষাকবচ দিয়েছে, সেগুলির পরবর্তী শুনানি হবে আগামী ৭ সেপ্টেম্বর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই একের পর এক ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে হেনস্থা করার চেষ্টা চলছে। অন্যদিকে অভিযোগকারীদের বক্তব্য, রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই এতদিন চেপে রাখা অনিয়মের অভিযোগগুলো এখন প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে। এর মাঝেই চোখের চিকিৎসার কারণে শীর্ষ আদালত থেকে বিদেশ যাওয়ার অনুমতি পেলেও ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় হয়ে যাওয়ায় তাঁর সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই টানাপোড়েনের মাঝেই নতুন তিনটি মামলায় হাই কোর্টের এই স্বস্তিদায়ক রায় সাংসদকে সাময়িক রাজনৈতিক ও আইনি অক্সিজেন জোগাল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : TMC WestBengalNews diamondharbour CalcuttaHighCourt LEGALUPDATE AbhishekBanerjee HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


আরও ৩টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ১৬টি এফআইআরের মধ্যে স্বস্তি মিলল ৮টিতে, নজর বাকি মামলাগুলির দিকে

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় বড়সড় অন্তর্বর্তী স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া নতুন তিনটি মামলায় সাংসদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই আইনি রক্ষাকবচ বহাল থাকবে। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা মোট ১৬টি এফআইআরের মধ্যে আটটি মামলাতেই আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূলের শীর্ষ নেতা।নিজ সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা এবং জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় দু’টি এবং রবীন্দ্রনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলাগুলির প্রেক্ষিতেই এদিন শুনানি চলাকালীন হাই কোর্টের তরফে সুরক্ষামূলক নির্দেশ দেওয়া হয়। পুলিশের সমস্ত এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বর্তমানে তাঁর বিরুদ্ধে থাকা বাকি আটটি মামলায় এখনও কোনও রক্ষাকবচ মেলেনি, যার পরবর্তী শুনানি আগামী ২৫ অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়া এদিন যে তিনটি মামলায় আদালত স্থগিতাদেশ বা রক্ষাকবচ দিয়েছে, সেগুলির পরবর্তী শুনানি হবে আগামী ৭ সেপ্টেম্বর।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই একের পর এক ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে হেনস্থা করার চেষ্টা চলছে। অন্যদিকে অভিযোগকারীদের বক্তব্য, রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই এতদিন চেপে রাখা অনিয়মের অভিযোগগুলো এখন প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে। এর মাঝেই চোখের চিকিৎসার কারণে শীর্ষ আদালত থেকে বিদেশ যাওয়ার অনুমতি পেলেও ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় হয়ে যাওয়ায় তাঁর সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই টানাপোড়েনের মাঝেই নতুন তিনটি মামলায় হাই কোর্টের এই স্বস্তিদায়ক রায় সাংসদকে সাময়িক রাজনৈতিক ও আইনি অক্সিজেন জোগাল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত