Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আরজি করের দ্বিতীয় দফার তদন্তে ডেডলাইন! তিন সপ্তাহের মধ্যে কাজ শেষের নির্দেশ সিবিআইকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
আরজি করের দ্বিতীয় দফার তদন্তে ডেডলাইন! তিন সপ্তাহের মধ্যে কাজ শেষের নির্দেশ সিবিআইকে
ছবি সংগৃহীত

কলকাতাঃ আরজি কর মামালায় নতুন করে তদন্তে নেমেছে সিবিআই। এবার সেই তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রে খবর, আগামী তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার মধ্যেই ‘ফারদার ইনভেস্টিগেশন’-এর কাজ শেষ করতে হবে সিবিআইকে। ফের আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।


শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে জানায়। নির্যাতিতার পরিবারের তরফে আগে মোট ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআই জানিয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত ১৬টি বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে। দ্বিতীয় দফায় তদন্তের আওতায় এসেছেন ঘটনার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত কয়েকজন চিকিৎসকও। সেই রাতে নির্যাতিতার সঙ্গে খাবার খাওয়া চার চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন তদন্তে এই সমস্ত বিষয় থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কি না, তা অবশ্য আদালতে প্রকাশ্যে জানানো হয়নি। চার সপ্তাহের সময় চাওয়া হলেও তদন্তের বাকি কাজ তিন সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, আরজি করের ঘটনার তদন্ত প্রথমে শুরু করেছিল কলকাতা পুলিশ। তারাই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করে আসছিল নির্যাতিতার পরিবার। তাঁদের আবেদনের ভিত্তিতেই নতুন করে তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। সেই নির্দেশ মেনে সিবিআই নতুন বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। এর আগে গত শুনানিতে নতুন সিটের তদন্ত রিপোর্ট আদালতে জমা পড়েছিল। সেই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ডিভিশন বেঞ্চ। শুনানিতে বেঞ্চের তরফে ফের জোর দেওয়া হয়। আদালতের নির্দেশের পর আরজি কর হাসপাতালেও গিয়েছিল সিবিআইয়ের নতুন দল। এবার সেই তদন্তই তাড়াতাড়ি শেষ করতে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট। 

বিষয় : CBI Calcutta High Court R G Kar Case

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


আরজি করের দ্বিতীয় দফার তদন্তে ডেডলাইন! তিন সপ্তাহের মধ্যে কাজ শেষের নির্দেশ সিবিআইকে

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ আরজি কর মামালায় নতুন করে তদন্তে নেমেছে সিবিআই। এবার সেই তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রে খবর, আগামী তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার মধ্যেই ‘ফারদার ইনভেস্টিগেশন’-এর কাজ শেষ করতে হবে সিবিআইকে। ফের আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে জানায়। নির্যাতিতার পরিবারের তরফে আগে মোট ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআই জানিয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত ১৬টি বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে। দ্বিতীয় দফায় তদন্তের আওতায় এসেছেন ঘটনার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত কয়েকজন চিকিৎসকও। সেই রাতে নির্যাতিতার সঙ্গে খাবার খাওয়া চার চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন তদন্তে এই সমস্ত বিষয় থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কি না, তা অবশ্য আদালতে প্রকাশ্যে জানানো হয়নি। চার সপ্তাহের সময় চাওয়া হলেও তদন্তের বাকি কাজ তিন সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, আরজি করের ঘটনার তদন্ত প্রথমে শুরু করেছিল কলকাতা পুলিশ। তারাই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করে আসছিল নির্যাতিতার পরিবার। তাঁদের আবেদনের ভিত্তিতেই নতুন করে তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। সেই নির্দেশ মেনে সিবিআই নতুন বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। এর আগে গত শুনানিতে নতুন সিটের তদন্ত রিপোর্ট আদালতে জমা পড়েছিল। সেই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ডিভিশন বেঞ্চ। শুনানিতে বেঞ্চের তরফে ফের জোর দেওয়া হয়। আদালতের নির্দেশের পর আরজি কর হাসপাতালেও গিয়েছিল সিবিআইয়ের নতুন দল। এবার সেই তদন্তই তাড়াতাড়ি শেষ করতে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত