Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কাদামাটি-টিনের ঘেরাটোপ থেকে ‘নবরূপে’ কুমোরটুলি! পটুয়াপাড়ার উন্নয়নে মাস্টারপ্ল্যান রাজ্যের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
কাদামাটি-টিনের ঘেরাটোপ থেকে ‘নবরূপে’ কুমোরটুলি! পটুয়াপাড়ার উন্নয়নে মাস্টারপ্ল্যান রাজ্যের
ছবি সংগৃহীত

কলকাতাঃ কুমোরটুলি ঘাট সংস্কারের কাজ আগেই শুরু হয়েছে। পুজোর আগে নবরূপে সেই ঘাটের উদ্বোধনের কথা। এবার বদল আসতে চলেছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পটুয়াপাড়াতেও। শুধু পরিকাঠামোর উন্নয়ন নয়, কুমোরটুলিকে ঘিরে পর্যটনের নতুন রূপরেখা তৈরির উদ্যোগও নিচ্ছে রাজ্য সরকার।


বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের কাছে কুমোরটুলি বরাবরই আকর্ষণের জায়গা। এখানকার শিল্পীদের হাতে তৈরি দুর্গাপ্রতিমা-সহ নানা শিল্পকর্ম পাড়ি দেয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। কিন্তু সেই তুলনায় শিল্পীদের জীবনযাত্রায় বদল আসেনি বলেই অভিযোগ। বর্ষায় কাদায় চলাচল কঠিন হয়ে পড়ে। বহু জায়গায় টিন, বাঁশ ও প্লাস্টিকের ঘেরাটোপে কাজ করতে হয় শিল্পীদের। এই পরিস্থিতি বদলাতেই কুমোরটুলির সার্বিক উন্নয়নের পরিকল্পনা করছে সরকার। শিল্পীদের জন্য পাকা ছাদ, উন্নত স্টুডিও, এমনকি আর্ট কলেজের মতো পরিকাঠামো তৈরির ভাবনাও রয়েছে। তবে প্রশাসন সূত্রে খবর, কোনও সিদ্ধান্তই শিল্পীদের মতামত ছাড়া নেওয়া হবে না।


তবে উন্নয়নের ক্ষেত্রে কিছু বাস্তব সমস্যার কথাও তুলে ধরছেন শিল্পীরা। তাঁদের মতে, প্রতিমা তৈরির জন্য সব জায়গা কংক্রিট দিয়ে বাঁধানো হলে সমস্যা হবে। মাটি দিয়ে কাজের জন্য খোলা জায়গা, রোদ, আলো-বাতাস সবই প্রয়োজন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। শিল্পীদের মতামত ও প্রয়োজন খতিয়ে দেখে পরবর্তী পরিকল্পনা তৈরি করা হবে। 

বিষয় : West Bengal Kumartuli

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


কাদামাটি-টিনের ঘেরাটোপ থেকে ‘নবরূপে’ কুমোরটুলি! পটুয়াপাড়ার উন্নয়নে মাস্টারপ্ল্যান রাজ্যের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ কুমোরটুলি ঘাট সংস্কারের কাজ আগেই শুরু হয়েছে। পুজোর আগে নবরূপে সেই ঘাটের উদ্বোধনের কথা। এবার বদল আসতে চলেছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পটুয়াপাড়াতেও। শুধু পরিকাঠামোর উন্নয়ন নয়, কুমোরটুলিকে ঘিরে পর্যটনের নতুন রূপরেখা তৈরির উদ্যোগও নিচ্ছে রাজ্য সরকার।বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের কাছে কুমোরটুলি বরাবরই আকর্ষণের জায়গা। এখানকার শিল্পীদের হাতে তৈরি দুর্গাপ্রতিমা-সহ নানা শিল্পকর্ম পাড়ি দেয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। কিন্তু সেই তুলনায় শিল্পীদের জীবনযাত্রায় বদল আসেনি বলেই অভিযোগ। বর্ষায় কাদায় চলাচল কঠিন হয়ে পড়ে। বহু জায়গায় টিন, বাঁশ ও প্লাস্টিকের ঘেরাটোপে কাজ করতে হয় শিল্পীদের। এই পরিস্থিতি বদলাতেই কুমোরটুলির সার্বিক উন্নয়নের পরিকল্পনা করছে সরকার। শিল্পীদের জন্য পাকা ছাদ, উন্নত স্টুডিও, এমনকি আর্ট কলেজের মতো পরিকাঠামো তৈরির ভাবনাও রয়েছে। তবে প্রশাসন সূত্রে খবর, কোনও সিদ্ধান্তই শিল্পীদের মতামত ছাড়া নেওয়া হবে না।তবে উন্নয়নের ক্ষেত্রে কিছু বাস্তব সমস্যার কথাও তুলে ধরছেন শিল্পীরা। তাঁদের মতে, প্রতিমা তৈরির জন্য সব জায়গা কংক্রিট দিয়ে বাঁধানো হলে সমস্যা হবে। মাটি দিয়ে কাজের জন্য খোলা জায়গা, রোদ, আলো-বাতাস সবই প্রয়োজন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। শিল্পীদের মতামত ও প্রয়োজন খতিয়ে দেখে পরবর্তী পরিকল্পনা তৈরি করা হবে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত