Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জল খাওয়ানোর নাম করে ছাদে ডেকে মর্মান্তিক কাণ্ড! গড়ফায় চার বছরের শিশুকে নিগ্রহের অভিযোগ, পলাতক প্রৌঢ়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬
 জল খাওয়ানোর নাম করে ছাদে ডেকে মর্মান্তিক কাণ্ড! গড়ফায় চার বছরের শিশুকে নিগ্রহের অভিযোগ, পলাতক প্রৌঢ়
ছবি সংগৃহীত

কলকাতাঃ খাস কলকাতায় ফের শিশুর উপর যৌন নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে  ঘটনাটি ঘটেছে গড়ফার একটি আবাসনে। সেখানে চার বছরের শিশুকে প্রতিবেশী এক প্রৌঢ় ছাদে ডেকে নিয়ে গিয়ে নিগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গড়ফা থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


পরিবার সূত্রে খবর, গড়ফার ওই আবাসনেই বাবা-মায়ের সঙ্গে থাকে চার বছরের শিশুটি। বুধবার পাশের একটি ফ্ল্যাটে থাকা কাকার কাছে গিয়েছিল সে। সেই সময় কাকা বাড়িতে ছিলেন না। আর তখনই শিশুটিকে একা দেখে বছর পঞ্চান্নর এক প্রতিবেশী তাকে জল খাওয়ানোর কথা বলে ডেকে নেন। এরপর শিশুটিকে আবাসনের ছাদে নিয়ে গিয়ে তার উপর যৌন নিগ্রহ করা হয়েছে বলে পরিবারের দাবি। কিছুক্ষণ পর শিশুটির কান্নার আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা ছাদে পৌঁছন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ।


শিশুটির পরিবারের তরফে গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ চলছে। পাশাপাশি শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত পরিবার। তাই চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়ার কথাও ভাবছেন তাঁরা।

বিষয় : Kolkata Physical Assault

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৬ আগস্ট ২০২৬


জল খাওয়ানোর নাম করে ছাদে ডেকে মর্মান্তিক কাণ্ড! গড়ফায় চার বছরের শিশুকে নিগ্রহের অভিযোগ, পলাতক প্রৌঢ়

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ খাস কলকাতায় ফের শিশুর উপর যৌন নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে  ঘটনাটি ঘটেছে গড়ফার একটি আবাসনে। সেখানে চার বছরের শিশুকে প্রতিবেশী এক প্রৌঢ় ছাদে ডেকে নিয়ে গিয়ে নিগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গড়ফা থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।পরিবার সূত্রে খবর, গড়ফার ওই আবাসনেই বাবা-মায়ের সঙ্গে থাকে চার বছরের শিশুটি। বুধবার পাশের একটি ফ্ল্যাটে থাকা কাকার কাছে গিয়েছিল সে। সেই সময় কাকা বাড়িতে ছিলেন না। আর তখনই শিশুটিকে একা দেখে বছর পঞ্চান্নর এক প্রতিবেশী তাকে জল খাওয়ানোর কথা বলে ডেকে নেন। এরপর শিশুটিকে আবাসনের ছাদে নিয়ে গিয়ে তার উপর যৌন নিগ্রহ করা হয়েছে বলে পরিবারের দাবি। কিছুক্ষণ পর শিশুটির কান্নার আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা ছাদে পৌঁছন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ।শিশুটির পরিবারের তরফে গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ চলছে। পাশাপাশি শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত পরিবার। তাই চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়ার কথাও ভাবছেন তাঁরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত