Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Cristiano Ronaldo suspended: তারকাকেও রেয়াত নয়! রোনাল্ডোকে আপাতত নির্বাসিত করে বার্তা পর্তুগাল ফুটবলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬
Cristiano Ronaldo suspended: তারকাকেও রেয়াত নয়! রোনাল্ডোকে আপাতত নির্বাসিত করে বার্তা পর্তুগাল ফুটবলের
নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল ছবি

লিসবন: কোচের সঙ্গে ঝগড়া এবং জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার চরম মাশুল গুনতে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। শৃঙ্খলাভঙ্গের অপরাধে ৪১ বছর বয়সী তারকা ফরোয়ার্ডকে আপাতত সাময়িকভাবে নির্বাসিত (Provisional Suspension) করল পর্তুগাল ফুটবল ফেডারেশন (FPF)। এফপিএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির তরফে গত  ৯ অক্টোবরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেশনস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে রোনাল্ডোর আকস্মিক বেরিয়ে যাওয়ার নেপথ্যে কী কারণ ছিল, তার তদন্তেই এই আপতকালীন শৃঙ্খলাভঙ্গ মামলা রুজু করেছে ফুটবল ফেডারেশন।

মূল বিতর্কের সূচনা নরওয়ে ম্যাচের সময়। ডেনমার্ক ও নরওয়ে ম্যাচের আগে জাতীয় দলে যোগ দিলেও, নরওয়ের বিপক্ষে তাঁকে পুরো ৯০ মিনিটই রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখেন কোচ জর্জে জেসুস। এর পর ডেনমার্কের বিরুদ্ধেও প্রথম একাদশে তিনি থাকছেন না জানতে পেরে ক্ষোভে ফুঁসে ওঠেন আল-নাসর তারকা। নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ তুলে সটান জাতীয় দলের শিািবর ত্যাগ করেন সিআরসেভেন।

ঘটনার পর মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে ৬টি স্লাইডে প্রায় ২০০০ শব্দের দীর্ঘ এক দীর্ঘ ব্যাখ্যা পোস্ট করেন রোনাল্ডো। নিজের আচরণের জন্য সতীর্থ ও পর্তুগালবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েও তিনি স্পষ্ট জানান, ভেঙে যাওয়া কথা বা প্রতিশ্রুতি তাঁর কাছে খুবই মারাত্মক। তবে একই সঙ্গে বোর্ডের কাছে শাস্তির আবেদন জানিয়ে রোনাল্ডো লেখেন, "পর্তুগিজ ফুটবল ফেডারেশনের উচিত আমার কাজের পরিণতি বিবেচনা করা এবং আমাকে শাস্তি দেওয়া। আমি মনে করি না আমার শাস্তি কমানো উচিত। আমি ইতিমধ্যে ক্ষমা চেয়েছি, তবে আমি জানি আমার প্রতিটি কাজেরই একটা পরিণতি আছে।"

বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর উদ্ধৃতি তুলে এফপিএফ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "৯ অক্টোবর ২০২৬-এ অ-পেশাদার সেকশনের বিচারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মামলা শুরু হয়েছে, যার উদ্দেশ্য ৭ অক্টোবরের ঘটনাগুলির গুরুত্ব তদন্ত করা। তদন্ত চলাকালীন প্লেয়ারের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর থাকবে এবং পুরো প্রক্রিয়াটিকে জরুরি হিসেবে গণ্য করা হচ্ছে।"

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যখন অবসর নিতে চেয়েছিলেন রোনাল্ডো, তখন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা নিজেই তাঁকে দলে থাকতে রাজি করান। এমনকি কোচ হিসেবে জর্জে জেসুসকে আনার পক্ষেও সওয়াল করেছিলেন রোনাল্ডো নিজেই। অথচ সেই কোচের সঙ্গেই বিবাদে জড়িয়ে আজ সাময়িক নির্বাসনের কবলে পর্তুগিজ কিংবদন্তি। নিয়ম অনুযায়ী, ১ থেকে ৬ মাসের সাময়িক নির্বাসন অথবা জরিমানার মুখোমুখি হতে পারেন ৪১ বছরের এই সুপারস্টার।

বিষয় : #HiddenStoriesNews #CristianoRonaldo #PortugalFootball #JorgeJesus #CR7 #NationsLeague #FPF #FootballNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১০ অক্টোবর ২০২৬


Cristiano Ronaldo suspended: তারকাকেও রেয়াত নয়! রোনাল্ডোকে আপাতত নির্বাসিত করে বার্তা পর্তুগাল ফুটবলের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
লিসবন: কোচের সঙ্গে ঝগড়া এবং জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার চরম মাশুল গুনতে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। শৃঙ্খলাভঙ্গের অপরাধে ৪১ বছর বয়সী তারকা ফরোয়ার্ডকে আপাতত সাময়িকভাবে নির্বাসিত (Provisional Suspension) করল পর্তুগাল ফুটবল ফেডারেশন (FPF)। এফপিএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির তরফে গত  ৯ অক্টোবরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেশনস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে রোনাল্ডোর আকস্মিক বেরিয়ে যাওয়ার নেপথ্যে কী কারণ ছিল, তার তদন্তেই এই আপতকালীন শৃঙ্খলাভঙ্গ মামলা রুজু করেছে ফুটবল ফেডারেশন।মূল বিতর্কের সূচনা নরওয়ে ম্যাচের সময়। ডেনমার্ক ও নরওয়ে ম্যাচের আগে জাতীয় দলে যোগ দিলেও, নরওয়ের বিপক্ষে তাঁকে পুরো ৯০ মিনিটই রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখেন কোচ জর্জে জেসুস। এর পর ডেনমার্কের বিরুদ্ধেও প্রথম একাদশে তিনি থাকছেন না জানতে পেরে ক্ষোভে ফুঁসে ওঠেন আল-নাসর তারকা। নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ তুলে সটান জাতীয় দলের শিািবর ত্যাগ করেন সিআরসেভেন।ঘটনার পর মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে ৬টি স্লাইডে প্রায় ২০০০ শব্দের দীর্ঘ এক দীর্ঘ ব্যাখ্যা পোস্ট করেন রোনাল্ডো। নিজের আচরণের জন্য সতীর্থ ও পর্তুগালবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েও তিনি স্পষ্ট জানান, ভেঙে যাওয়া কথা বা প্রতিশ্রুতি তাঁর কাছে খুবই মারাত্মক। তবে একই সঙ্গে বোর্ডের কাছে শাস্তির আবেদন জানিয়ে রোনাল্ডো লেখেন, "পর্তুগিজ ফুটবল ফেডারেশনের উচিত আমার কাজের পরিণতি বিবেচনা করা এবং আমাকে শাস্তি দেওয়া। আমি মনে করি না আমার শাস্তি কমানো উচিত। আমি ইতিমধ্যে ক্ষমা চেয়েছি, তবে আমি জানি আমার প্রতিটি কাজেরই একটা পরিণতি আছে।"বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর উদ্ধৃতি তুলে এফপিএফ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "৯ অক্টোবর ২০২৬-এ অ-পেশাদার সেকশনের বিচারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মামলা শুরু হয়েছে, যার উদ্দেশ্য ৭ অক্টোবরের ঘটনাগুলির গুরুত্ব তদন্ত করা। তদন্ত চলাকালীন প্লেয়ারের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর থাকবে এবং পুরো প্রক্রিয়াটিকে জরুরি হিসেবে গণ্য করা হচ্ছে।"বিশ্বকাপ থেকে বিদায়ের পর যখন অবসর নিতে চেয়েছিলেন রোনাল্ডো, তখন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা নিজেই তাঁকে দলে থাকতে রাজি করান। এমনকি কোচ হিসেবে জর্জে জেসুসকে আনার পক্ষেও সওয়াল করেছিলেন রোনাল্ডো নিজেই। অথচ সেই কোচের সঙ্গেই বিবাদে জড়িয়ে আজ সাময়িক নির্বাসনের কবলে পর্তুগিজ কিংবদন্তি। নিয়ম অনুযায়ী, ১ থেকে ৬ মাসের সাময়িক নির্বাসন অথবা জরিমানার মুখোমুখি হতে পারেন ৪১ বছরের এই সুপারস্টার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত