Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দুই সন্তানের পর এবার শুভ পরিণয়!৬ বছরের সম্পর্কের পর নতুন অধ্যায় শুরু অর্জুনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
দুই সন্তানের পর এবার শুভ পরিণয়!৬ বছরের সম্পর্কের পর নতুন অধ্যায় শুরু অর্জুনের
FILE IMAGE

বলিউডের নতুন ইনিংস! কোনও জাঁকজমক বা ঢাকঢোল ছাড়াই, অত্যন্ত সাদামাটাভাবে দীর্ঘদিনের প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েদেসের সঙ্গে আইনি বিয়ে সারলেন বলিউড তারকা অর্জুন রামপাল।

উত্তর গোয়ার মাপসার সাব-রেজিস্ট্রার অফিসে শুক্রবার বিকেলে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করেন এই জুটি। গোয়ার অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)-র আওতায় তাঁদের এই বিয়ে নথিভুক্ত হয়েছে।

কোনো ডিজাইনার ওয়েডিং আউটফিট নয়, ক্যাজুয়াল পোশাকেই বিকেল ৪টে নাগাদ ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছান অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকান মডেল ও ডিজাইনার গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের দুটি পুত্রসন্তান রয়েছে—অ্যারিক (২০১৯) এবং আরভ (২০২৩)।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর একটি পডকাস্ট শো-তে নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন এই জুটি। সেখানেই অর্জুন স্পষ্ট জানান যে তাঁরা ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন।

বিষয় : entertainment news bollywood update marriage news arjun rampal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২২ আগস্ট ২০২৬


দুই সন্তানের পর এবার শুভ পরিণয়!৬ বছরের সম্পর্কের পর নতুন অধ্যায় শুরু অর্জুনের

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
বলিউডের নতুন ইনিংস! কোনও জাঁকজমক বা ঢাকঢোল ছাড়াই, অত্যন্ত সাদামাটাভাবে দীর্ঘদিনের প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েদেসের সঙ্গে আইনি বিয়ে সারলেন বলিউড তারকা অর্জুন রামপাল।উত্তর গোয়ার মাপসার সাব-রেজিস্ট্রার অফিসে শুক্রবার বিকেলে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করেন এই জুটি। গোয়ার অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)-র আওতায় তাঁদের এই বিয়ে নথিভুক্ত হয়েছে।কোনো ডিজাইনার ওয়েডিং আউটফিট নয়, ক্যাজুয়াল পোশাকেই বিকেল ৪টে নাগাদ ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছান অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকান মডেল ও ডিজাইনার গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের দুটি পুত্রসন্তান রয়েছে—অ্যারিক (২০১৯) এবং আরভ (২০২৩)।সম্প্রতি রিয়া চক্রবর্তীর একটি পডকাস্ট শো-তে নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন এই জুটি। সেখানেই অর্জুন স্পষ্ট জানান যে তাঁরা ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত