Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দেহদান নিয়ে আগের মন্তব্যে ভুল বোঝাবুঝি? ‘কখনও বারণ করিনি’! নিজের অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
দেহদান নিয়ে আগের মন্তব্যে ভুল বোঝাবুঝি? ‘কখনও বারণ করিনি’! নিজের অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্যমন্ত্রী
FILE IMAGE

কলকাতাঃ মৃত্যুর পর দেহদান করবেন নাকি অঙ্গদান, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তিই দূর করতে চাইলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। সম্প্রতি দেহদানের উপযোগিতা নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। বিশেষ করে যাঁরা মৃত্যুর পর দেহদানের অঙ্গীকার করেছেন, তাঁদের মধ্যেও তৈরি হয়েছিল উদ্বেগ। 


সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ তুলে দেহদানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শারদ্বত। শনিবার যাদবপুরের একটি মেডিক্যাল কলেজের সম্মেলনে যোগ দিয়ে সেই বক্তব্যের ব্যাখ্যা দেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমি বলেছিলাম, যাঁদের মস্তিষ্কের মৃত্যু অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, কিন্তু মৃত বলে ঘোষণা হয়নি, তাঁদের দেহদান করার থাকলে আর করবেন না। সেক্ষেত্রে অঙ্গদান করবেন।’’  তিনি বলেন, যাঁদের মস্তিষ্কের মৃত্যু বা ব্রেন ডেথ হয়েছে, কিন্তু এখনও আইনিভাবে মৃত ঘোষণা করা হয়নি, তাঁদের ক্ষেত্রে দেহদান না করে অঙ্গদানের কথা ভাবা উচিত। কারণ ব্রেন ডেথের পর অঙ্গগুলি প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা সম্ভব। তবে যাঁরা ইতিমধ্যেই মারা গিয়েছেন, তাঁদের ক্ষেত্রে দেহদানের আলাদা গুরুত্ব রয়েছে। মেডিক্যাল পড়ুয়াদের পড়াশোনা ও চিকিৎসাবিজ্ঞানের কাজে মৃত ব্যক্তির দেহ ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সচেতনতা তৈরির উদ্দেশ্যেই ওই দুই বিষয় নিয়ে কথা বলেছিলেন। কিন্তু কোথাও তাঁর বক্তব্য ভুল ভাবে ব্যাখ্যা হয়েছে বলে দাবি করেন তিনি। দেহদানের প্রয়োজন নেই, এমন কথা তিনি কখনও বলেননি বলেও ফের স্পষ্ট করে দেন।

বিষয় : WestBengalPolitics HealthMinister organdonation braindeath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


দেহদান নিয়ে আগের মন্তব্যে ভুল বোঝাবুঝি? ‘কখনও বারণ করিনি’! নিজের অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ মৃত্যুর পর দেহদান করবেন নাকি অঙ্গদান, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তিই দূর করতে চাইলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। সম্প্রতি দেহদানের উপযোগিতা নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। বিশেষ করে যাঁরা মৃত্যুর পর দেহদানের অঙ্গীকার করেছেন, তাঁদের মধ্যেও তৈরি হয়েছিল উদ্বেগ। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ তুলে দেহদানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শারদ্বত। শনিবার যাদবপুরের একটি মেডিক্যাল কলেজের সম্মেলনে যোগ দিয়ে সেই বক্তব্যের ব্যাখ্যা দেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমি বলেছিলাম, যাঁদের মস্তিষ্কের মৃত্যু অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, কিন্তু মৃত বলে ঘোষণা হয়নি, তাঁদের দেহদান করার থাকলে আর করবেন না। সেক্ষেত্রে অঙ্গদান করবেন।’’  তিনি বলেন, যাঁদের মস্তিষ্কের মৃত্যু বা ব্রেন ডেথ হয়েছে, কিন্তু এখনও আইনিভাবে মৃত ঘোষণা করা হয়নি, তাঁদের ক্ষেত্রে দেহদান না করে অঙ্গদানের কথা ভাবা উচিত। কারণ ব্রেন ডেথের পর অঙ্গগুলি প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা সম্ভব। তবে যাঁরা ইতিমধ্যেই মারা গিয়েছেন, তাঁদের ক্ষেত্রে দেহদানের আলাদা গুরুত্ব রয়েছে। মেডিক্যাল পড়ুয়াদের পড়াশোনা ও চিকিৎসাবিজ্ঞানের কাজে মৃত ব্যক্তির দেহ ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সচেতনতা তৈরির উদ্দেশ্যেই ওই দুই বিষয় নিয়ে কথা বলেছিলেন। কিন্তু কোথাও তাঁর বক্তব্য ভুল ভাবে ব্যাখ্যা হয়েছে বলে দাবি করেন তিনি। দেহদানের প্রয়োজন নেই, এমন কথা তিনি কখনও বলেননি বলেও ফের স্পষ্ট করে দেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত