Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিউটাউনে খুলল তথ্যপ্রযুক্তি সংস্থার বিশাল ক্যাম্পাস! বাংলায় বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
নিউটাউনে খুলল তথ্যপ্রযুক্তি সংস্থার বিশাল ক্যাম্পাস! বাংলায় বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
ছবি সংগৃহীত

নিউটাউনঃ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও একধাপ এগোল বাংলা। নিউটাউনে খুলে গেল তথ্যপ্রযুক্তি সংস্থা এল অ্যান্ড টি-র নতুন বিশাল ক্যাম্পাস। বৃহস্পতিবার ‘আনন্দ নিকেতন’ নামে এই ক্যাম্পাসটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর পুরো ক্যাম্পাস ঘুরেও দেখেন তিনি।


এই অফিস তৈরি হয়েছে প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নিউটাউনের এই ক্যাম্পাসে প্রায় ৫৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এল অ্যান্ড টি-র মতো বড় সংস্থার বিনিয়োগ রাজ্যে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গে আরও নতুন নতুন বিনিয়োগই সরকারের অন্যতম লক্ষ্য। ছোট শিল্প ও উদ্যোগগুলিকেও প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে রাজ্যের দক্ষ ও মেধাবী যুবক-যুবতীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। কাজের সুযোগের জন্য যাঁরা বাংলা ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছেন, তাঁদের আবার রাজ্যে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, “দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।”


মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় দক্ষ কর্মীর রয়েছে। কিন্ত আগে যোগ্য ও দক্ষদের যথাযথ সুযোগ ও সম্মান দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তবে তাঁর কথায়, এখন পরিস্থিতি বদলেছে। নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজেদের রাজ্যেই সুযোগ করে দিতে চায় সরকার।

বিষয় : New Town CM Suvendu Adhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


নিউটাউনে খুলল তথ্যপ্রযুক্তি সংস্থার বিশাল ক্যাম্পাস! বাংলায় বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
নিউটাউনঃ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও একধাপ এগোল বাংলা। নিউটাউনে খুলে গেল তথ্যপ্রযুক্তি সংস্থা এল অ্যান্ড টি-র নতুন বিশাল ক্যাম্পাস। বৃহস্পতিবার ‘আনন্দ নিকেতন’ নামে এই ক্যাম্পাসটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর পুরো ক্যাম্পাস ঘুরেও দেখেন তিনি।এই অফিস তৈরি হয়েছে প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নিউটাউনের এই ক্যাম্পাসে প্রায় ৫৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এল অ্যান্ড টি-র মতো বড় সংস্থার বিনিয়োগ রাজ্যে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গে আরও নতুন নতুন বিনিয়োগই সরকারের অন্যতম লক্ষ্য। ছোট শিল্প ও উদ্যোগগুলিকেও প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে রাজ্যের দক্ষ ও মেধাবী যুবক-যুবতীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। কাজের সুযোগের জন্য যাঁরা বাংলা ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছেন, তাঁদের আবার রাজ্যে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, “দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।”মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় দক্ষ কর্মীর রয়েছে। কিন্ত আগে যোগ্য ও দক্ষদের যথাযথ সুযোগ ও সম্মান দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তবে তাঁর কথায়, এখন পরিস্থিতি বদলেছে। নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজেদের রাজ্যেই সুযোগ করে দিতে চায় সরকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত