তারকাদের মতো মসৃণ ও টানটান ত্বক পাওয়ার ইচ্ছে থাকে সবারই। বলিরেখা কমাতে বোটক্সের মতো প্রসিডিওরও এখন বেশ পরিচিত। কিন্তু খরচ এবং পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কার কারণে অনেকেই এমন ঘরোয়া উপায়ের খোঁজ করেন, যা সহজে বাড়িতেই করা যায়। সেই জায়গাতেই সম্প্রতি নজর কেড়েছে কলার খোসা দিয়ে স্কিন কেয়ার করার একটি ভাইরাল ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় কলার খোসাকে ‘ন্যাচারাল বোটক্স’ বলে প্রচার করা হচ্ছে। পাকা কলার খোসার ভেতরের সাদা অংশ মুখে ঘষে ব্যবহার করার এই পদ্ধতিকে অনেকে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখার ঘরোয়া উপায় হিসেবে দেখছেন।
তবে ভাইরাল এই পদ্ধতিটি কীভাবে ব্যবহার করা হয়?
১) প্রথমে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। ত্বকে যেন মেকআপ বা ময়লা না থাকে।
২) একটি পাকা কলার খোসা নিন। খোসার বাইরের অংশ নয়, ভেতরের নরম সাদা অংশটাই ব্যবহার করতে হবে।
৩) খোসাটি ছোট টুকরোয় কেটে নিয়ে গাল, কপাল, থুতনি এবং নাকের আশপাশে খুব হালকা হাতে ঘষুন।
৪) প্রায় ১ - ২ মিনিট ম্যাসাজ করার পর ত্বকের উপর খোসার ভেতরের অংশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়। এরপর ৫ - ১০ মিনিট অপেক্ষা করুন।
৫) শেষে জল দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে মাইল্ড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
কলার খোসায় বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। তবে সেগুলি সরাসরি ত্বকে লাগালে সবার একই রকম ফল হবে, এমন নয়। বরং সংবেদনশীল ত্বকে জ্বালা, চুলকানি বা অস্বস্তিও হতে পারে। তাই মুখে ব্যবহারের আগে হাতের একটি অংশে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। জ্বালা বা অস্বস্তি হলে মুখে ব্যবহার না করাই নিরাপদ।
বিষয় : Botox Skin Care Tips

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন