Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: ষষ্ঠীর রাতেই ট্রেন? শেষ মুহূর্তে ব্যাগ গোছানোর আগে দেখে নিন, কোন কোন জিনিস সঙ্গে রাখা জরুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬
Durga Puja 2026: ষষ্ঠীর রাতেই ট্রেন? শেষ মুহূর্তে ব্যাগ গোছানোর আগে দেখে নিন, কোন কোন জিনিস সঙ্গে রাখা জরুরি
ব্যাগ গোছাতে ভুল করবেন না। এআই দ্বারা নির্মিত ছবি।

সারা বছর কাজের চাপে বেড়াতে যাওয়ার সময় পাওয়া যায় না। তাই পুজোর লম্বা ছুটি পেলেই অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কারও গন্তব্য পাহাড়, কারও আবার সমুদ্র। কিন্তু শেষ মুহূর্তে চটজলদি ব্যাগ গোছাতে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে গেলে ছুটির আনন্দই মাটি হতে পারে। তাই সফরে বেরনোর আগে প্রয়োজনীয় জিনিসের তালিকা ভালো করে মিলিয়ে নিন।


প্রথমেই গন্তব্যের আবহাওয়া এবং ট্রিপের দিনসংখ্যা অনুযায়ী পোশাক বেছে নিন। পাহাড়ে গেলে হালকা গরম পোশাক, আর গরমের জায়গায় গেলে আরামদায়ক সুতির জামাকাপড় সঙ্গে রাখুন। পাশাপাশি সঙ্গে রাখুন ওয়েট ওয়াইপস, শুকনো টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং প্রয়োজনমতো টয়লেট পেপার।  রোদে বেরনোর পরিকল্পনা থাকলে সানস্ক্রিন নিতে ভুলবেন না। সঙ্গে রাখতে পারেন সানগ্লাস ও টুপি। শরীর খারাপ হলে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন।  


এছাড়াও সঙ্গে নিজের জলের বোতল রাখুন এবং নিরাপদ পানীয় জল পান করুন। এ ছাড়া সফরের সময় হঠাৎ খিদে পেলে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য কিছু শুকনো খাবার, যেমন বিস্কুট, বাদাম বা প্যাকেটজাত হালকা খাবার সঙ্গে রাখতে পারেন।

রাতে ট্রেনে সফর করলে কী কী মাথায় রাখবেন?

রাতের ট্রেনে যাত্রার সময় আরামদায়ক পোশাক ও নরম জুতো পরুন। ট্রেনে ওঠার আগে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। মোবাইল, মানিব্যাগ, পরিচয়পত্র, টিকিট ও অন্যান্য মূল্যবান জিনিস নিরাপদে রাখুন। ফোনের চার্জার, পাওয়ার ব্যাঙ্ক এবং প্রয়োজনীয় নথিও আগে থেকে গুছিয়ে নিন। ঘুমানোর সময়ও ব্যাগ ও জিনিসপত্রের দিকে নজর রাখুন।


বিষয় : Travel Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: ষষ্ঠীর রাতেই ট্রেন? শেষ মুহূর্তে ব্যাগ গোছানোর আগে দেখে নিন, কোন কোন জিনিস সঙ্গে রাখা জরুরি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image
সারা বছর কাজের চাপে বেড়াতে যাওয়ার সময় পাওয়া যায় না। তাই পুজোর লম্বা ছুটি পেলেই অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কারও গন্তব্য পাহাড়, কারও আবার সমুদ্র। কিন্তু শেষ মুহূর্তে চটজলদি ব্যাগ গোছাতে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে গেলে ছুটির আনন্দই মাটি হতে পারে। তাই সফরে বেরনোর আগে প্রয়োজনীয় জিনিসের তালিকা ভালো করে মিলিয়ে নিন।প্রথমেই গন্তব্যের আবহাওয়া এবং ট্রিপের দিনসংখ্যা অনুযায়ী পোশাক বেছে নিন। পাহাড়ে গেলে হালকা গরম পোশাক, আর গরমের জায়গায় গেলে আরামদায়ক সুতির জামাকাপড় সঙ্গে রাখুন। পাশাপাশি সঙ্গে রাখুন ওয়েট ওয়াইপস, শুকনো টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং প্রয়োজনমতো টয়লেট পেপার।  রোদে বেরনোর পরিকল্পনা থাকলে সানস্ক্রিন নিতে ভুলবেন না। সঙ্গে রাখতে পারেন সানগ্লাস ও টুপি। শরীর খারাপ হলে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন।  এছাড়াও সঙ্গে নিজের জলের বোতল রাখুন এবং নিরাপদ পানীয় জল পান করুন। এ ছাড়া সফরের সময় হঠাৎ খিদে পেলে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য কিছু শুকনো খাবার, যেমন বিস্কুট, বাদাম বা প্যাকেটজাত হালকা খাবার সঙ্গে রাখতে পারেন।রাতে ট্রেনে সফর করলে কী কী মাথায় রাখবেন?রাতের ট্রেনে যাত্রার সময় আরামদায়ক পোশাক ও নরম জুতো পরুন। ট্রেনে ওঠার আগে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। মোবাইল, মানিব্যাগ, পরিচয়পত্র, টিকিট ও অন্যান্য মূল্যবান জিনিস নিরাপদে রাখুন। ফোনের চার্জার, পাওয়ার ব্যাঙ্ক এবং প্রয়োজনীয় নথিও আগে থেকে গুছিয়ে নিন। ঘুমানোর সময়ও ব্যাগ ও জিনিসপত্রের দিকে নজর রাখুন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত