Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুরনো রসায়নে নতুন মোড়! ‘কিং’-এ রানি-অভিষেক, কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুরনো রসায়নে নতুন মোড়! ‘কিং’-এ রানি-অভিষেক, কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?
ছবি সংগৃহীত

দীর্ঘ দু’দশকের অপেক্ষার অবসান! ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনকে। বেশ কিছুদিন ধরেই এই পুরনো জুটির প্রত্যাবর্তন নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হওয়ার পথে। শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এ ফের একসঙ্গে দেখা যাবে ‘বান্টি অউর বাবলি’ জুটিকে।


২০০৭ সালের ‘লাগা চুনারি মে দাগ’ ছবিতে রানি ও অভিষেককে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় দুই দশক। এবার ‘কিং’-এর হাত ধরে সেই জনপ্রিয় জুটির রসায়ন নতুনভাবে  দর্শকের সামনে আসতে চলেছে। প্রাথমিকভাবে খবর ছড়িয়েছিল, সুহানা খানের মায়ের চরিত্রে ক্যামিও করতে পারেন রানি। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, তাঁর চরিত্র শুধুমাত্র ক্যামিওতে সীমাবদ্ধ থাকছে না। বরং অভিষেক বচ্চনের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকাতেই দেখা যেতে পারে অভিনেত্রীকে। পাশাপাশি শোনা যাচ্ছে, ‘কিং’-এ খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অমিতাভ বচ্চনের পুত্রকে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


'কভি আলবিদা না কহেনা’, ‘ব্যাস ইতনা সা খাওয়াব হ্যায়’, ‘বান্টি অউর বাবলি’-সহ একাধিক ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। পর্দায় তাঁদের রসায়নও জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। দীর্ঘ বিরতির পর সেই জুটিই যদি এবার সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে ফিরে আসে, তা হলে স্বাভাবিকভাবেই ‘কিং’-কে ঘিরে আগ্রহ আরও কয়েকগুণ বাড়বে। এদিকে ‘কিং’ নিয়ে এমনিতেই শাহরুখ-অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জুটি ফের দেখার অপেক্ষাতেও রয়েছেন অনুরাগীরা। সব মিলিয়ে ‘কিং’ যেন একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। 

বিষয় : Abhishek Bachchan Rani Mukherji Shahrukh Khan Bollywood

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬


পুরনো রসায়নে নতুন মোড়! ‘কিং’-এ রানি-অভিষেক, কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দীর্ঘ দু’দশকের অপেক্ষার অবসান! ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনকে। বেশ কিছুদিন ধরেই এই পুরনো জুটির প্রত্যাবর্তন নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হওয়ার পথে। শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এ ফের একসঙ্গে দেখা যাবে ‘বান্টি অউর বাবলি’ জুটিকে।২০০৭ সালের ‘লাগা চুনারি মে দাগ’ ছবিতে রানি ও অভিষেককে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় দুই দশক। এবার ‘কিং’-এর হাত ধরে সেই জনপ্রিয় জুটির রসায়ন নতুনভাবে  দর্শকের সামনে আসতে চলেছে। প্রাথমিকভাবে খবর ছড়িয়েছিল, সুহানা খানের মায়ের চরিত্রে ক্যামিও করতে পারেন রানি। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, তাঁর চরিত্র শুধুমাত্র ক্যামিওতে সীমাবদ্ধ থাকছে না। বরং অভিষেক বচ্চনের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকাতেই দেখা যেতে পারে অভিনেত্রীকে। পাশাপাশি শোনা যাচ্ছে, ‘কিং’-এ খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অমিতাভ বচ্চনের পুত্রকে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।'কভি আলবিদা না কহেনা’, ‘ব্যাস ইতনা সা খাওয়াব হ্যায়’, ‘বান্টি অউর বাবলি’-সহ একাধিক ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। পর্দায় তাঁদের রসায়নও জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। দীর্ঘ বিরতির পর সেই জুটিই যদি এবার সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে ফিরে আসে, তা হলে স্বাভাবিকভাবেই ‘কিং’-কে ঘিরে আগ্রহ আরও কয়েকগুণ বাড়বে। এদিকে ‘কিং’ নিয়ে এমনিতেই শাহরুখ-অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জুটি ফের দেখার অপেক্ষাতেও রয়েছেন অনুরাগীরা। সব মিলিয়ে ‘কিং’ যেন একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত