Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাজসজ্জার আগেই প্রতিমায় কোপ! দ্বিতীয় হুগলি সেতুর নিচে পরপর ঠাকুর ভাঙচুর, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
 সাজসজ্জার আগেই প্রতিমায় কোপ! দ্বিতীয় হুগলি সেতুর নিচে পরপর ঠাকুর ভাঙচুর, গ্রেফতার ১
ছবি সংগৃহীত

হাওড়াঃ দুর্গাপুজোর আগে প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে। ঠিক তখনই নবান্নের কাছে নির্মীয়মাণ মাটির প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠল। শুক্রবার গভীর রাতে শিবপুর মন্দিরতলার সামনে রাখা একাধিক নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়েছে। শনিবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখান থেকেই অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এরপর শিবপুরের গোলাম মুস্তাফা লেনের বাড়ি থেকে সাহেব সিং রাজ নামে এক যুবককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা। প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় রাগের বশে ওই যুবক প্রতিমা তৈরির গোলার সামনে যান। সেখানে রাখা নির্মীয়মাণ মাটির প্রতিমাগুলি রাস্তায় ফেলে দেন এবং ভাঙচুর করেন বলে অভিযোগ। নবান্নের কাছেই দ্বিতীয় হুগলি সেতুর নীচে শিবপুর মন্দিরতলায় রয়েছে ওই প্রতিমা তৈরির গোলা। 

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এরপরই তাঁর পরিচয় নিশ্চিত করে বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় সাহেবকে। ঘটনার পিছনে শুধুই ব্যক্তিগত বিবাদ, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


বিষয় : NABANNA police investigation idol vandalism

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


সাজসজ্জার আগেই প্রতিমায় কোপ! দ্বিতীয় হুগলি সেতুর নিচে পরপর ঠাকুর ভাঙচুর, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
হাওড়াঃ দুর্গাপুজোর আগে প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে। ঠিক তখনই নবান্নের কাছে নির্মীয়মাণ মাটির প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠল। শুক্রবার গভীর রাতে শিবপুর মন্দিরতলার সামনে রাখা একাধিক নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়েছে। শনিবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখান থেকেই অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এরপর শিবপুরের গোলাম মুস্তাফা লেনের বাড়ি থেকে সাহেব সিং রাজ নামে এক যুবককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা। প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় রাগের বশে ওই যুবক প্রতিমা তৈরির গোলার সামনে যান। সেখানে রাখা নির্মীয়মাণ মাটির প্রতিমাগুলি রাস্তায় ফেলে দেন এবং ভাঙচুর করেন বলে অভিযোগ। নবান্নের কাছেই দ্বিতীয় হুগলি সেতুর নীচে শিবপুর মন্দিরতলায় রয়েছে ওই প্রতিমা তৈরির গোলা। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এরপরই তাঁর পরিচয় নিশ্চিত করে বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় সাহেবকে। ঘটনার পিছনে শুধুই ব্যক্তিগত বিবাদ, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত