Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘চাকরি দেব, টাকা দেব...’ গরিবদের ফাঁদে ফেলে দেদার কাটা হচ্ছিল কিডনি! বাংলায় আন্তর্জাতিক চক্রের হদিশ মিলতেই চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
‘চাকরি দেব, টাকা দেব...’ গরিবদের ফাঁদে ফেলে দেদার কাটা হচ্ছিল কিডনি! বাংলায় আন্তর্জাতিক চক্রের হদিশ মিলতেই চাঞ্চল্য
রেট চার্ট-সহ বাংলায় পাকড়াও আন্তর্জাতিক পাচারকারী। ছবি-সংগৃহীত

কলকাতা: বাংলায় ফের সক্রিয় আন্তর্জাতিক কিডনি পাচার চক্র! তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেল পুলিশ। চক্রের জাল কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, মিলেছে গভীর আন্তর্জাতিক যোগসূত্র। গোপন সূত্রে খবর পেয়ে বাগুইআটির আটঘড়া ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতকে পরবর্তীতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসেল আহমেদ এই পাচার চক্রের অন্যতম পুরনো চাঁই। এর আগে ২০২৪ সালেও কিডনি পাচারে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। তদন্তে উঠে আসে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে সে সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করে নিয়েছিল পরিচয়পত্র ও প্যান কার্ড। সেই ভুয়ো নথিপত্র ব্যবহার করে এ রাজ্যে বাড়ি ভাড়া নিয়ে দিব্যি ঘাঁটি গেড়ে বসেছিল রাসেল এবং নিজের চক্রে যুক্ত করেছিল আরও বেশ কয়েকজন বাংলাদেশিকে।

সম্প্রতি কিডনি পাচার সংক্রান্ত একটি মামলায় প্রভাস মণ্ডল নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৮ অগস্ট এক ভুক্তভোগীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল সেই তদন্ত। প্রভাসকে দফায় দফায় জেরা করতেই আন্তর্জাতিক সংযোগের এই মূল মাথা রাসেলের নাম প্রকাশ্যে আসে। মূলত আর্থিকভাবে অসচ্ছল ও দুর্বল পরিবারের সদস্যদের মোটা টাকার চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতো এবং সেখানে সুযোগ বুঝে তাঁদের কিডনি কেটে নেওয়া হতো। তল্লাশি চালিয়ে ধৃত রাসেলের কাছ থেকে উদ্ধার হয়েছে অঙ্গ বিক্রির সুনির্দিষ্ট ‘রেট চার্ট’ এবং বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতালের নথিপত্র, যেখানে কোন হাসপাতালে কতগুলি কিডনির প্রয়োজন তার বিশদ তালিকা রয়েছে। ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews KOLKATACRIME HiddenStoriesNews bidhannagarpolice bengalstf KidneyRacket InternationalTrafficking

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ৩০ আগস্ট ২০২৬


‘চাকরি দেব, টাকা দেব...’ গরিবদের ফাঁদে ফেলে দেদার কাটা হচ্ছিল কিডনি! বাংলায় আন্তর্জাতিক চক্রের হদিশ মিলতেই চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: বাংলায় ফের সক্রিয় আন্তর্জাতিক কিডনি পাচার চক্র! তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেল পুলিশ। চক্রের জাল কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, মিলেছে গভীর আন্তর্জাতিক যোগসূত্র। গোপন সূত্রে খবর পেয়ে বাগুইআটির আটঘড়া ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতকে পরবর্তীতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসেল আহমেদ এই পাচার চক্রের অন্যতম পুরনো চাঁই। এর আগে ২০২৪ সালেও কিডনি পাচারে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। তদন্তে উঠে আসে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে সে সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করে নিয়েছিল পরিচয়পত্র ও প্যান কার্ড। সেই ভুয়ো নথিপত্র ব্যবহার করে এ রাজ্যে বাড়ি ভাড়া নিয়ে দিব্যি ঘাঁটি গেড়ে বসেছিল রাসেল এবং নিজের চক্রে যুক্ত করেছিল আরও বেশ কয়েকজন বাংলাদেশিকে।সম্প্রতি কিডনি পাচার সংক্রান্ত একটি মামলায় প্রভাস মণ্ডল নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৮ অগস্ট এক ভুক্তভোগীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল সেই তদন্ত। প্রভাসকে দফায় দফায় জেরা করতেই আন্তর্জাতিক সংযোগের এই মূল মাথা রাসেলের নাম প্রকাশ্যে আসে। মূলত আর্থিকভাবে অসচ্ছল ও দুর্বল পরিবারের সদস্যদের মোটা টাকার চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতো এবং সেখানে সুযোগ বুঝে তাঁদের কিডনি কেটে নেওয়া হতো। তল্লাশি চালিয়ে ধৃত রাসেলের কাছ থেকে উদ্ধার হয়েছে অঙ্গ বিক্রির সুনির্দিষ্ট ‘রেট চার্ট’ এবং বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতালের নথিপত্র, যেখানে কোন হাসপাতালে কতগুলি কিডনির প্রয়োজন তার বিশদ তালিকা রয়েছে। ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত