Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘দাপট’ হারিয়েই কি জোড়া খুন? নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা-ছেলে হত্যায় গ্রেফতার ১৩, উদ্ধার বিপুল অস্ত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
‘দাপট’ হারিয়েই কি জোড়া খুন? নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা-ছেলে হত্যায় গ্রেফতার ১৩, উদ্ধার বিপুল অস্ত্র
ছবি সংগৃহীত

নদিয়াঃ রাজ্যে পালাবদলের পর এলাকায় রাজনৈতিক প্রভাব কমে গিয়েছিল। তাই কি খুন হতে হল নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে? প্রাথমিক তদন্তের পর এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। এই ঘটনায় সন্দেহের তীর তৃণমূল নেতা জুব্বার শেখ এবং তাঁর স্ত্রী ফতেমা বিবির দিকে। সুপারি কিলার-সহ এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় মোট ১৩ জন গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে ওড়িশা এবং কর্নাটক থেকে ধরা পড়েছে দুই সুপারি কিলার। তদন্তকারীদের দাবি, জেলে বসেই হত্যার পরিকল্পনা করেছিলেন তৃণমূলের প্রাক্তন সভাপতি জুব্বার শেখ। ঘটনায় তাঁর স্ত্রী ফতেমা বিবিকেও গ্রেফতার করা হয়েছে। বিপুল অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের হাতে এসেছে মোট ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ১০০টির বেশি কার্তুজ। পাশাপাশি দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আরও সাতজনের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সূত্রপাত গত ১৫ আগস্ট রাতে। নদিয়ার নাকাশিপাড়ায় বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নাকাশিপাড়ায় জুব্বার শেখ ও তাঁর ঘনিষ্ঠদের প্রভাব কমে গিয়েছিল। এলাকার নিয়ন্ত্রণও তাঁদের হাতছাড়া হয়েছিল বলে দাবি। সেই লক্ষ্যেই আনিসুর রহমান ও তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে আসলে খুনের নেপথ্যে ঠিক কী পরিকল্পনা ছিল, কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 

বিষয় : TMC West Bengal crime news police investigation murder case

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


‘দাপট’ হারিয়েই কি জোড়া খুন? নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা-ছেলে হত্যায় গ্রেফতার ১৩, উদ্ধার বিপুল অস্ত্র

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
নদিয়াঃ রাজ্যে পালাবদলের পর এলাকায় রাজনৈতিক প্রভাব কমে গিয়েছিল। তাই কি খুন হতে হল নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে? প্রাথমিক তদন্তের পর এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। এই ঘটনায় সন্দেহের তীর তৃণমূল নেতা জুব্বার শেখ এবং তাঁর স্ত্রী ফতেমা বিবির দিকে। সুপারি কিলার-সহ এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় মোট ১৩ জন গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে ওড়িশা এবং কর্নাটক থেকে ধরা পড়েছে দুই সুপারি কিলার। তদন্তকারীদের দাবি, জেলে বসেই হত্যার পরিকল্পনা করেছিলেন তৃণমূলের প্রাক্তন সভাপতি জুব্বার শেখ। ঘটনায় তাঁর স্ত্রী ফতেমা বিবিকেও গ্রেফতার করা হয়েছে। বিপুল অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের হাতে এসেছে মোট ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ১০০টির বেশি কার্তুজ। পাশাপাশি দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আরও সাতজনের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সূত্রপাত গত ১৫ আগস্ট রাতে। নদিয়ার নাকাশিপাড়ায় বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নাকাশিপাড়ায় জুব্বার শেখ ও তাঁর ঘনিষ্ঠদের প্রভাব কমে গিয়েছিল। এলাকার নিয়ন্ত্রণও তাঁদের হাতছাড়া হয়েছিল বলে দাবি। সেই লক্ষ্যেই আনিসুর রহমান ও তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে আসলে খুনের নেপথ্যে ঠিক কী পরিকল্পনা ছিল, কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত