Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ফাঁকা বাড়ি থেকে উধাও ৬ বছরের শিশু!’ ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬
‘ফাঁকা বাড়ি থেকে উধাও ৬ বছরের শিশু!’ ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল নিথর দেহ
প্রতীকী ছবি

আসানসোল: ফাঁকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে খুদে শিশুর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়াল আসানসোলে। শনিবার সকাল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া ছয় বছরের ঋত্বিক রুজের মৃতদেহ রবি সকালে উদ্ধার হলো বাড়ির কাছেরই এক জঙ্গলে। কুকুরের তীব্র চিৎকার শুনে স্থানীয় যুবকরা গিয়ে শিশুটির নিথর দেহ দেখতে পান। তবে আগের দিনই পুরো এলাকা হন্যে হয়ে খুঁজেও যাঁর দেখা মেলেনি, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই জঙ্গলেই কী করে মৃতদেহ চলে এলো—তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা ও তীব্র ক্ষোভ।

ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৫৪ নম্বর ওয়ার্ডের তুরী পাড়ায়। জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি ছোটু রুজ ও গৃহপরিচারিকা পূর্ণিমা রুজ শনিবার সকালে কাজে বেরিয়ে যান। ৬ বছরের ঋত্বিক তখন একাই ঘরে ছিল। কিন্তু কাজ শেষে দম্পতি বাড়ি ফিরে দেখেন ছেলে উধাও। আশপাশে বহু খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সন্ধ্যায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নামে পুলিশও। কিন্তু রবিবার সকালে বাড়ির কাছেই এক জঙ্গল থেকে কুকুরের টানা ঘেউ ঘেউ শুনে স্থানীয় দুই যুবক এগিয়ে যান এবং ৬ বছরের শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন।

শিশুটিকে অন্য কোথাও খুন করে পরে ওই জঙ্গলে ফেলে রাখা হয়েছে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঋত্বিকের পরিবার ও প্রতিবেশীদের দাবি, শনিবারই তাঁরা গোটা জঙ্গল চষে ফেলেছিলেন, তখন সেখানে কিছুই ছিল না। মৃত শিশুর মা কান্নায় ভেঙে পড়ে জানান, কাজে গিয়েছিলেন, ফিরে এসে আর ছেলেকে দেখতে পাননি। অন্যদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অংকুর রায় জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং সমস্ত কোণ থেকে ঘটনাটির তদন্ত চালানো হচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : PoliceInvestigation CrimeNews HiddenStoriesNews AsansolCrime ChildDeathMystery AsansolNews WestBengalCrime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৬ জুলাই ২০২৬


‘ফাঁকা বাড়ি থেকে উধাও ৬ বছরের শিশু!’ ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল নিথর দেহ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
আসানসোল: ফাঁকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে খুদে শিশুর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়াল আসানসোলে। শনিবার সকাল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া ছয় বছরের ঋত্বিক রুজের মৃতদেহ রবি সকালে উদ্ধার হলো বাড়ির কাছেরই এক জঙ্গলে। কুকুরের তীব্র চিৎকার শুনে স্থানীয় যুবকরা গিয়ে শিশুটির নিথর দেহ দেখতে পান। তবে আগের দিনই পুরো এলাকা হন্যে হয়ে খুঁজেও যাঁর দেখা মেলেনি, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই জঙ্গলেই কী করে মৃতদেহ চলে এলো—তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা ও তীব্র ক্ষোভ।ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৫৪ নম্বর ওয়ার্ডের তুরী পাড়ায়। জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি ছোটু রুজ ও গৃহপরিচারিকা পূর্ণিমা রুজ শনিবার সকালে কাজে বেরিয়ে যান। ৬ বছরের ঋত্বিক তখন একাই ঘরে ছিল। কিন্তু কাজ শেষে দম্পতি বাড়ি ফিরে দেখেন ছেলে উধাও। আশপাশে বহু খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সন্ধ্যায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নামে পুলিশও। কিন্তু রবিবার সকালে বাড়ির কাছেই এক জঙ্গল থেকে কুকুরের টানা ঘেউ ঘেউ শুনে স্থানীয় দুই যুবক এগিয়ে যান এবং ৬ বছরের শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন।শিশুটিকে অন্য কোথাও খুন করে পরে ওই জঙ্গলে ফেলে রাখা হয়েছে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঋত্বিকের পরিবার ও প্রতিবেশীদের দাবি, শনিবারই তাঁরা গোটা জঙ্গল চষে ফেলেছিলেন, তখন সেখানে কিছুই ছিল না। মৃত শিশুর মা কান্নায় ভেঙে পড়ে জানান, কাজে গিয়েছিলেন, ফিরে এসে আর ছেলেকে দেখতে পাননি। অন্যদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অংকুর রায় জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং সমস্ত কোণ থেকে ঘটনাটির তদন্ত চালানো হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত