Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুলিশ! অভিষেকের অফিসে তুমুল উত্তেজনা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
 ‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুলিশ! অভিষেকের অফিসে তুমুল উত্তেজনা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি
FILE IMAGE

কলকাতাঃ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বৃহস্পতিবার বিকেলে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। তাঁর অফিসের বাইরে লাগানো বিলবোর্ড ঘিরে উত্তেজনা ছড়াল। কলকাতা পুরসভার দাবি, বিলবোর্ডটি বেআইনি ভাবে লাগানো হয়েছে। সেটি খুলতে পুরকর্মী ও পুলিশ অফিসে পৌঁছয়। তারপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন। বিলবোর্ড খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে যান তাঁরা। বিষয়টি জানতে পেরে অফিস থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি পুরকর্মীদের কাছে তাঁদের নির্দেশের অর্ডার কপি দেখতে চান। পুরকর্মীরা তাঁকে কোনও অর্ডার কপি দেখাতে পারেননি বলেই জানান তিনি। এই নিয়েই দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর পুরকর্মীরা অর্ডার কপি সংশোধন করতে ফিরে যান। কিছুক্ষণ পর ফের পুলিশ ও পুরকর্মীরা সেখানে পৌঁছন। অভিযোগ, পুলিশ কার্যত জোর করে অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে মহিলা পুলিশকর্মীদের ধস্তাধস্তি হয়।

পুরকর্মীদের বক্তব্য, বিলবোর্ডটি নিয়ম মেনে লাগানো হয়নি। প্রয়োজন হলে গ্যাস কাটার ব্যবহার করেও বিলবোর্ড সরানো হবে বলে জানানো হয়। অন্যদিকে, পুরসভার এই পদক্ষেপের বিরোধিতা করেন অভিষেক। তাঁর অভিযোগ, কোনও বৈধ নির্দেশের কপি না দেখিয়েই তাঁর অফিসে ঢোকার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় গণতান্ত্রিক অধিকার এবং সংবিধান নিয়েও প্রশ্ন উঠছে। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।


বিষয় : TMC ABHISEKH BANERJEE BengalPolitics KMC camac street billboard

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুলিশ! অভিষেকের অফিসে তুমুল উত্তেজনা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বৃহস্পতিবার বিকেলে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। তাঁর অফিসের বাইরে লাগানো বিলবোর্ড ঘিরে উত্তেজনা ছড়াল। কলকাতা পুরসভার দাবি, বিলবোর্ডটি বেআইনি ভাবে লাগানো হয়েছে। সেটি খুলতে পুরকর্মী ও পুলিশ অফিসে পৌঁছয়। তারপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন। বিলবোর্ড খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে যান তাঁরা। বিষয়টি জানতে পেরে অফিস থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি পুরকর্মীদের কাছে তাঁদের নির্দেশের অর্ডার কপি দেখতে চান। পুরকর্মীরা তাঁকে কোনও অর্ডার কপি দেখাতে পারেননি বলেই জানান তিনি। এই নিয়েই দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর পুরকর্মীরা অর্ডার কপি সংশোধন করতে ফিরে যান। কিছুক্ষণ পর ফের পুলিশ ও পুরকর্মীরা সেখানে পৌঁছন। অভিযোগ, পুলিশ কার্যত জোর করে অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে মহিলা পুলিশকর্মীদের ধস্তাধস্তি হয়।পুরকর্মীদের বক্তব্য, বিলবোর্ডটি নিয়ম মেনে লাগানো হয়নি। প্রয়োজন হলে গ্যাস কাটার ব্যবহার করেও বিলবোর্ড সরানো হবে বলে জানানো হয়। অন্যদিকে, পুরসভার এই পদক্ষেপের বিরোধিতা করেন অভিষেক। তাঁর অভিযোগ, কোনও বৈধ নির্দেশের কপি না দেখিয়েই তাঁর অফিসে ঢোকার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় গণতান্ত্রিক অধিকার এবং সংবিধান নিয়েও প্রশ্ন উঠছে। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত