রাজ্যজুড়ে জারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ - দুই অঞ্চলেই আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা, অন্যদিকে শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দুপুর ও সন্ধ্যার পর বৃষ্টির দাপট বাড়তে পারে।
"৫ হাজার কোটির মালিকের কাছে ৫ লক্ষ কিছুই নয়!" — অভিষেককে নিশানা দিলীপ ঘোষের
আগামীকাল, রবিবার আন্তর্জাতিক যোগ দিবসেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
এদিকে উত্তরবঙ্গে ২১ জুন পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে। শনিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে জারি রয়েছে কমলা সতর্কতা। রবিবারও উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি উদ্বেগজনক থাকতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ভূমিধস এবং জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন