Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিক্ষোভের মুখে রানাঘাটের পুরপ্রধান, নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভের জেরে উত্তেজনা

 বিক্ষোভের মুখে রানাঘাটের পুরপ্রধান, নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভের জেরে উত্তেজনা
ছবি সংগৃহীত

রানাঘাটে বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনার জেরে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কৌশলদেব বন্দ্যোপাধ্যায়। পুর এলাকার একাংশ বাসিন্দার বিক্ষোভের মুখে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি। যদিও ঘটনার জন্য সরাসরি কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিকে দায়ী করেননি তৃণমূল নেতা।


স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যায় ক্ষুব্ধ ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার রাত থেকে টানা ঝড়-বৃষ্টির জেরে জল জমা ও নিকাশি সমস্যার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই ক্ষোভ নিয়েই পুরপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান স্থানীয়রা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কয়েক জন আচমকা কৌশলদেব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দাদের একাংশই তাঁর পাশে দাঁড়ান এবং ঘটনার প্রতিবাদ করেন।


পরে একটি ভিডিয়োবার্তায় কৌশলদেব বলেন, “১১ নম্বর ওয়ার্ডে নর্দমা সংক্রান্ত কিছু সমস্যা ছিল। পুরসভা তার সমাধানের কাজ করছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে ফের জল জমে যায়। সেই বিষয়েই কিছু মানুষ আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। যাঁরা ডিম ছুড়েছেন, তাঁদের আমার উপর ব্যক্তিগত ক্ষোভ রয়েছে। তবে উপস্থিত অনেকেই এর প্রতিবাদ করেছেন।” তিনি আরও দাবি করেন, স্থানীয় মানুষ তাঁকে রক্ষা না করলে আরও বড় হেনস্থার মুখে পড়তে হতে পারত। তাঁর কথায়, “আমি কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। ঈশ্বরই এর বিচার করবেন।”

Ranaghat #KoushaldebBanerjee #TMC #WestBengal #Municipality #PoliticalNews #BengalPolitics #HiddenStoriesNews

বিষয় : RANAGHAT koushaldebbanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৯ জুন ২০২৬


বিক্ষোভের মুখে রানাঘাটের পুরপ্রধান, নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভের জেরে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
রানাঘাটে বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনার জেরে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কৌশলদেব বন্দ্যোপাধ্যায়। পুর এলাকার একাংশ বাসিন্দার বিক্ষোভের মুখে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি। যদিও ঘটনার জন্য সরাসরি কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিকে দায়ী করেননি তৃণমূল নেতা।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যায় ক্ষুব্ধ ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার রাত থেকে টানা ঝড়-বৃষ্টির জেরে জল জমা ও নিকাশি সমস্যার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই ক্ষোভ নিয়েই পুরপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান স্থানীয়রা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কয়েক জন আচমকা কৌশলদেব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দাদের একাংশই তাঁর পাশে দাঁড়ান এবং ঘটনার প্রতিবাদ করেন।পরে একটি ভিডিয়োবার্তায় কৌশলদেব বলেন, “১১ নম্বর ওয়ার্ডে নর্দমা সংক্রান্ত কিছু সমস্যা ছিল। পুরসভা তার সমাধানের কাজ করছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে ফের জল জমে যায়। সেই বিষয়েই কিছু মানুষ আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। যাঁরা ডিম ছুড়েছেন, তাঁদের আমার উপর ব্যক্তিগত ক্ষোভ রয়েছে। তবে উপস্থিত অনেকেই এর প্রতিবাদ করেছেন।” তিনি আরও দাবি করেন, স্থানীয় মানুষ তাঁকে রক্ষা না করলে আরও বড় হেনস্থার মুখে পড়তে হতে পারত। তাঁর কথায়, “আমি কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। ঈশ্বরই এর বিচার করবেন।”Ranaghat #KoushaldebBanerjee #TMC #WestBengal #Municipality #PoliticalNews #BengalPolitics #HiddenStoriesNews

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার