Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রাইমারি স্কুলের শিক্ষিকার ঘরে ৩ কেজি সোনা! কে এই টিনা?

প্রাইমারি স্কুলের শিক্ষিকার ঘরে ৩ কেজি সোনা! কে এই টিনা?
ছবি সংগৃহীত

কৃষ্ণনগর, ২৩ জুন: রাতভর তল্লাশি, চারিদিকে কেন্দ্রীয় এজেন্সির কড়া পাহারা আর তারই মাঝে তৃণমূল নেত্রীর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা! ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নদিয়ার দাপুটে তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাল পুলিশ। আর সেই তল্লাশিতেই উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা! একজন সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে টিনা এত বিপুল পরিমাণ সোনার পাহাড় ঠিক কার টাকায় গড়লেন? ধৃত সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর সম্পর্কই বা কী? এই প্রশ্ন ঘিরেই এখন নদিয়া তথা গোটা রাজ্যের রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে।


নদিয়া জেলার প্রয়াত দাপুটে তৃণমূল নেতা গৌরীশঙ্কর দত্তের হাত ধরে মূল স্রোতের রাজনীতিতে প্রবেশ করলেও, টিনার আসল উত্থান তাঁর স্বামী নিলয় সাহার হাত ধরে। নিলয় সাহা একসময় বেতাইয়ের বি আর আম্বেদকর কলেজের জিএস ছিলেন, আর সেই ছাত্র রাজনীতি থেকেই উত্থান টিনার। পরবর্তীতে দু-দুবার জেলা পরিষদের সদস্যা হওয়া টিনা সাহা ভৌমিক এলাকায় স্পষ্টবক্তা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নেত্রী হিসেবেই পরিচিত। তবে রাজনীতির পাশাপাশি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা টিনার বিলাসবহুল জীবনযাত্রা ও দামি গাড়ি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় চর্চা চলত। বছর তিনেক আগে তাঁর নামে এলাকায় একটি বেনামি লিফলেটও ছড়ানো হয়েছিল, যেখানে রাজারহাটে ফ্ল্যাট এবং কেজি কেজি সোনার উল্লেখ ছিল। আজ যেন সেই লিফলেটের দাবিই অক্ষরে অক্ষরে মিলে গেল।


বিশ্বাসঘাতকতার কালো অধ্যায় স্মরণে পলাশী দিবস, রেজিনগরে বীর সেনাপতি মীরমদনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য


নদিয়ার রাজনীতিতে টিনা অত্যন্ত প্রভাবশালী মুখ হলেও দলের অন্দরে তাঁর শত্রু কম ছিল না। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবং তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এক্কেবারে আদায়-কাঁচকলায়। ওয়ান-ম্যান আর্মি হিসেবে নিজের ভোটব্যাঙ্ক ধরে রাখলেও মহুয়া ও তাপস শিবিরের সঙ্গে চরম বিরোধের জেরে মাঝেমধ্যেই কোণঠাসা হতে হতো টিনাকে। 


উল্লেখ্য, বিধায়ক তাপস সাহা জীবিত থাকাকালীনই টিনার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রাথমিকে চাকরি দেওয়ার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে গভীর ঘনিষ্ঠতার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। কোটি কোটি টাকার এই সোনা উদ্ধারের পর পুলিশ ইতিমধ্যেই টিনাকে আইনি নোটিস পাঠিয়ে তলব করেছে। এখন দেখার, এই সোনার পাহাড়ের নেপথ্যে শুধুই সব্যসাচী দত্তের যোগ নাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনো বড়সড় কঙ্কাল লুকিয়ে রয়েছে।

বিষয় : ABHISEKH BANERJEE NADIA CorruptionInvestigation primaryteacherscam SabyasachiDutta

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


প্রাইমারি স্কুলের শিক্ষিকার ঘরে ৩ কেজি সোনা! কে এই টিনা?

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
কৃষ্ণনগর, ২৩ জুন: রাতভর তল্লাশি, চারিদিকে কেন্দ্রীয় এজেন্সির কড়া পাহারা আর তারই মাঝে তৃণমূল নেত্রীর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা! ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নদিয়ার দাপুটে তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাল পুলিশ। আর সেই তল্লাশিতেই উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা! একজন সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে টিনা এত বিপুল পরিমাণ সোনার পাহাড় ঠিক কার টাকায় গড়লেন? ধৃত সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর সম্পর্কই বা কী? এই প্রশ্ন ঘিরেই এখন নদিয়া তথা গোটা রাজ্যের রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে।নদিয়া জেলার প্রয়াত দাপুটে তৃণমূল নেতা গৌরীশঙ্কর দত্তের হাত ধরে মূল স্রোতের রাজনীতিতে প্রবেশ করলেও, টিনার আসল উত্থান তাঁর স্বামী নিলয় সাহার হাত ধরে। নিলয় সাহা একসময় বেতাইয়ের বি আর আম্বেদকর কলেজের জিএস ছিলেন, আর সেই ছাত্র রাজনীতি থেকেই উত্থান টিনার। পরবর্তীতে দু-দুবার জেলা পরিষদের সদস্যা হওয়া টিনা সাহা ভৌমিক এলাকায় স্পষ্টবক্তা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নেত্রী হিসেবেই পরিচিত। তবে রাজনীতির পাশাপাশি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা টিনার বিলাসবহুল জীবনযাত্রা ও দামি গাড়ি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় চর্চা চলত। বছর তিনেক আগে তাঁর নামে এলাকায় একটি বেনামি লিফলেটও ছড়ানো হয়েছিল, যেখানে রাজারহাটে ফ্ল্যাট এবং কেজি কেজি সোনার উল্লেখ ছিল। আজ যেন সেই লিফলেটের দাবিই অক্ষরে অক্ষরে মিলে গেল।বিশ্বাসঘাতকতার কালো অধ্যায় স্মরণে পলাশী দিবস, রেজিনগরে বীর সেনাপতি মীরমদনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্যনদিয়ার রাজনীতিতে টিনা অত্যন্ত প্রভাবশালী মুখ হলেও দলের অন্দরে তাঁর শত্রু কম ছিল না। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবং তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এক্কেবারে আদায়-কাঁচকলায়। ওয়ান-ম্যান আর্মি হিসেবে নিজের ভোটব্যাঙ্ক ধরে রাখলেও মহুয়া ও তাপস শিবিরের সঙ্গে চরম বিরোধের জেরে মাঝেমধ্যেই কোণঠাসা হতে হতো টিনাকে। উল্লেখ্য, বিধায়ক তাপস সাহা জীবিত থাকাকালীনই টিনার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রাথমিকে চাকরি দেওয়ার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে গভীর ঘনিষ্ঠতার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। কোটি কোটি টাকার এই সোনা উদ্ধারের পর পুলিশ ইতিমধ্যেই টিনাকে আইনি নোটিস পাঠিয়ে তলব করেছে। এখন দেখার, এই সোনার পাহাড়ের নেপথ্যে শুধুই সব্যসাচী দত্তের যোগ নাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনো বড়সড় কঙ্কাল লুকিয়ে রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার