Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বুলডোজার তালিকায় ‘অরণ্যের কূলে’! শওকতপুত্র ইমরানের ক্যাফে ভাঙার নোটিস প্রশাসনের

 বুলডোজার তালিকায় ‘অরণ্যের কূলে’! শওকতপুত্র ইমরানের ক্যাফে ভাঙার নোটিস প্রশাসনের
FILE IMAGE

ক্যানিংয়ে বেআইনি জমি দখলকে ঘিরে ফের বড় পদক্ষেপ নিল প্রশাসন। নদীচর দখল করে তৈরি হওয়া ‘অরণ্যের কূলে’ নামের ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, এই ক্যাফেটি গড়ে তোলা হয়েছে ক্যানিংয়ের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় সেচ দপ্তরের জমি ও নদীর চর দখল করে। ক্যাফেটির মালিক হিসেবে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার নাম উঠে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জমি ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছিল। এরপর প্রশাসনের তরফে জমির নথিপত্র ও নির্মাণ সংক্রান্ত অনুমোদন খতিয়ে দেখা শুরু হয়। তদন্তে উঠে আসে, ওই ক্যাফে তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই বলে দাবি করা হচ্ছে। এরপরই ক্যানিং মহকুমা শাসকের দফতর থেকে ইমরান মোল্লাকে নোটিস পাঠানো হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ২৯ জুনের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে।


প্রশাসনের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ক্যাফে না ভাঙা হলে, সরকারি তরফে সরাসরি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ বুলডোজার অভিযানও হতে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই নদীর চর দখল ও নির্মাণ নিয়ে প্রশ্ন ছিল। অন্যদিকে প্রশাসনের এই পদক্ষেপে বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া বার্তা যাচ্ছে বলেও মনে করা হচ্ছে।

বিষয় : BengalPolitics saokatmolla illegalconstruction canning aranyerkule

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


বুলডোজার তালিকায় ‘অরণ্যের কূলে’! শওকতপুত্র ইমরানের ক্যাফে ভাঙার নোটিস প্রশাসনের

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
ক্যানিংয়ে বেআইনি জমি দখলকে ঘিরে ফের বড় পদক্ষেপ নিল প্রশাসন। নদীচর দখল করে তৈরি হওয়া ‘অরণ্যের কূলে’ নামের ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, এই ক্যাফেটি গড়ে তোলা হয়েছে ক্যানিংয়ের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় সেচ দপ্তরের জমি ও নদীর চর দখল করে। ক্যাফেটির মালিক হিসেবে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার নাম উঠে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জমি ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছিল। এরপর প্রশাসনের তরফে জমির নথিপত্র ও নির্মাণ সংক্রান্ত অনুমোদন খতিয়ে দেখা শুরু হয়। তদন্তে উঠে আসে, ওই ক্যাফে তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই বলে দাবি করা হচ্ছে। এরপরই ক্যানিং মহকুমা শাসকের দফতর থেকে ইমরান মোল্লাকে নোটিস পাঠানো হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ২৯ জুনের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে।প্রশাসনের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ক্যাফে না ভাঙা হলে, সরকারি তরফে সরাসরি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ বুলডোজার অভিযানও হতে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই নদীর চর দখল ও নির্মাণ নিয়ে প্রশ্ন ছিল। অন্যদিকে প্রশাসনের এই পদক্ষেপে বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া বার্তা যাচ্ছে বলেও মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার