সাতসকালেই নিউটাউনে আতঙ্ক! একটি পাঁচতলা অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ নিউটাউনের থাকদাড়ি মেইন রোডের একটি বহুতলে আগুন লাগে। ৫ তলা ওই অফিস বিল্ডিংয়ের একটি ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ এবং দমকলের ৩টি ইঞ্জিন। জনবহুল এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন লাগার সময় বহুতলের ভেতরে কেউ আটকে ছিলেন না। ফলে বড়সড় কোনো প্রাণহানির খবর নেই। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন