Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফেবু লাইভে মুখ্যমন্ত্রীকে 'চোর' বলায় গ্রেফতার লেকটাউনের বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬
ফেবু লাইভে মুখ্যমন্ত্রীকে 'চোর' বলায় গ্রেফতার লেকটাউনের বিজেপি নেতা

বিধাননগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে 'কুরুচিকর ও আপত্তিকর' মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন লেকটাউনের বিজেপি মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত। ধৃত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে বলে দাবি সূত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই লেকটাউনের কালিন্দি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বিজেপি নেতা রাহুল সিনহার একটি জনসভা ছিল কালিন্দি এলাকায়। সেই সভার প্রস্তুতির তদারকি করার সময় শনিবার রাতে একটি ফেসবুক লাইভ করেন বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডের বিডেপি মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত। অভিযোগ, ওই লাইভ চলাকালীন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই ফেসবুক লাইভ চলাকালীন বিজেপি নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করতে এলাকার বেশ কিছু মহিলা নাকি এগিয়ে আসেন। অভিযোগ, সেই সময় প্রতিবাদী মহিলাদের গালিগালাজ করার পাশাপাশি তাঁদের শ্লীলতাহানিও করেন অতীশ দীপঙ্কর দত্ত। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ওই বিজেপি নেতাকে আটক করে এবং পরে তাঁকে গ্রেফতার দেখানো হয়।

রবিবার ধৃত বিজেপি নেতাকে বিধাননগর আদালতে তোলা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় তাঁদের। বিজেপির দাবি, রাজনৈতিক কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মণ্ডল সভাপতিকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। ফেসবুক লাইভের বয়ান এবং অভিযোগকারী মহিলাদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। 

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ফেবু লাইভে মুখ্যমন্ত্রীকে 'চোর' বলায় গ্রেফতার লেকটাউনের বিজেপি নেতা

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
বিধাননগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে 'কুরুচিকর ও আপত্তিকর' মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন লেকটাউনের বিজেপি মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত। ধৃত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে বলে দাবি সূত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই লেকটাউনের কালিন্দি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বিজেপি নেতা রাহুল সিনহার একটি জনসভা ছিল কালিন্দি এলাকায়। সেই সভার প্রস্তুতির তদারকি করার সময় শনিবার রাতে একটি ফেসবুক লাইভ করেন বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডের বিডেপি মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত। অভিযোগ, ওই লাইভ চলাকালীন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন।স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই ফেসবুক লাইভ চলাকালীন বিজেপি নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করতে এলাকার বেশ কিছু মহিলা নাকি এগিয়ে আসেন। অভিযোগ, সেই সময় প্রতিবাদী মহিলাদের গালিগালাজ করার পাশাপাশি তাঁদের শ্লীলতাহানিও করেন অতীশ দীপঙ্কর দত্ত। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ওই বিজেপি নেতাকে আটক করে এবং পরে তাঁকে গ্রেফতার দেখানো হয়।রবিবার ধৃত বিজেপি নেতাকে বিধাননগর আদালতে তোলা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় তাঁদের। বিজেপির দাবি, রাজনৈতিক কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মণ্ডল সভাপতিকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।অন্যদিকে পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। ফেসবুক লাইভের বয়ান এবং অভিযোগকারী মহিলাদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার