Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাদি হত্যা: জানাজার প্রথম সারিতেই ছিল খুনিরা, বিস্ফোরক দাবি ইনকিলাব মঞ্চের জুমার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যা: জানাজার প্রথম সারিতেই ছিল খুনিরা, বিস্ফোরক দাবি ইনকিলাব মঞ্চের জুমার

ঢাকা: বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এবার এক চাঞ্চল্যকর দাবি সামনে এল। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা সরাসরি অভিযোগ তুলেছেন, হাদিকে হত্যার ছক যারা কষেছিল, তারা নাকি তাঁর জানাজা নামাজের সময় একেবারে সামনের সারিতেই উপস্থিত ছিল!

বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন জুমা। সেখানে তিনি লেখেন, "হঠাৎ করে মাথায় একটা চিন্তা এল—ভাইকে (হাদি) মারার পরিকল্পনা যারা করেছিল, তাদের কেউ কেউ হয়তো জানাজার প্রথম দু-তিনটে কাতারেই দাঁড়িয়ে ছিল। আমরা হয়তো তখন ওদের চিনতে পারিনি, তাই কিচ্ছু করতেও পারিনি। হে খোদা, সব ষড়যন্ত্র সামনে এনে দাও। আমরা বড্ড নিরুপায়।"

প্রসঙ্গত, এই মামলার শুনানির ঠিক আগেই পুলিশের পেশ করা চার্জশিট নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন জুমা। ওই পোস্টেরই একটি কমেন্টে তিনি দাবি করেন, চার্জশিটে শুধু মাসুদ আর বাপ্পির নাম আছে, যারা সরাসরি খুনে জড়িত ছিল। কিন্তু, এই খুনের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের নাম কার্যত গায়েব। তিনি প্রশ্ন তুলেছেন, "এরা কারা? এদের শক্তি কি হাসিনার চেয়েও বেশি যে এদের আড়াল করে রাখতে বলা হচ্ছে?" মাস্টারমাইন্ডদের নাম বের করা অসম্ভব, নাকি ইচ্ছাকৃতভাবে তা করতে দেওয়া হচ্ছে না —সে বিষয়েও জুমা সন্দেহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরের দিন, অর্থাৎ গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদি। বাইকে করে আসা দুই আততায়ী রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। প্রথমে ঢাকা মেডিক্যাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। অবস্থার অবনতি হওয়ায় সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি। গত ১৮ ডিসেম্বর রাত পৌনে দশটা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পল্টন থানায় মামলা হওয়ার পর প্রধান অভিযুক্ত শ্যুটার ফয়সলের বাবা-মাকে পুলিশ গ্রেফতার করলেও, ফয়সল ও তার সহযোগীরা এখনও অধরা। প্রাথমিক তদন্তে তারা ভারতে পালিয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছিল। অবশেষে পুলিশের তরফ থেকেও বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, হাদি হত্যাকাণ্ডের পিছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, জুমার এই মন্তব্য সেই বিতর্কেই নতুন করে ঘৃতাহুতি দিল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হাদি হত্যা: জানাজার প্রথম সারিতেই ছিল খুনিরা, বিস্ফোরক দাবি ইনকিলাব মঞ্চের জুমার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এবার এক চাঞ্চল্যকর দাবি সামনে এল। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা সরাসরি অভিযোগ তুলেছেন, হাদিকে হত্যার ছক যারা কষেছিল, তারা নাকি তাঁর জানাজা নামাজের সময় একেবারে সামনের সারিতেই উপস্থিত ছিল!বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন জুমা। সেখানে তিনি লেখেন, "হঠাৎ করে মাথায় একটা চিন্তা এল—ভাইকে (হাদি) মারার পরিকল্পনা যারা করেছিল, তাদের কেউ কেউ হয়তো জানাজার প্রথম দু-তিনটে কাতারেই দাঁড়িয়ে ছিল। আমরা হয়তো তখন ওদের চিনতে পারিনি, তাই কিচ্ছু করতেও পারিনি। হে খোদা, সব ষড়যন্ত্র সামনে এনে দাও। আমরা বড্ড নিরুপায়।"প্রসঙ্গত, এই মামলার শুনানির ঠিক আগেই পুলিশের পেশ করা চার্জশিট নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন জুমা। ওই পোস্টেরই একটি কমেন্টে তিনি দাবি করেন, চার্জশিটে শুধু মাসুদ আর বাপ্পির নাম আছে, যারা সরাসরি খুনে জড়িত ছিল। কিন্তু, এই খুনের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের নাম কার্যত গায়েব। তিনি প্রশ্ন তুলেছেন, "এরা কারা? এদের শক্তি কি হাসিনার চেয়েও বেশি যে এদের আড়াল করে রাখতে বলা হচ্ছে?" মাস্টারমাইন্ডদের নাম বের করা অসম্ভব, নাকি ইচ্ছাকৃতভাবে তা করতে দেওয়া হচ্ছে না —সে বিষয়েও জুমা সন্দেহ প্রকাশ করেছেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরের দিন, অর্থাৎ গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদি। বাইকে করে আসা দুই আততায়ী রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। প্রথমে ঢাকা মেডিক্যাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। অবস্থার অবনতি হওয়ায় সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি। গত ১৮ ডিসেম্বর রাত পৌনে দশটা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।পল্টন থানায় মামলা হওয়ার পর প্রধান অভিযুক্ত শ্যুটার ফয়সলের বাবা-মাকে পুলিশ গ্রেফতার করলেও, ফয়সল ও তার সহযোগীরা এখনও অধরা। প্রাথমিক তদন্তে তারা ভারতে পালিয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছিল। অবশেষে পুলিশের তরফ থেকেও বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।ওয়াকিবহাল মহলের মতে, হাদি হত্যাকাণ্ডের পিছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, জুমার এই মন্তব্য সেই বিতর্কেই নতুন করে ঘৃতাহুতি দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার